বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নিকে মনে আছে? এখন পুরো চেহারা পাল্টে গেছে

সালমান খানের অত্যন্ত জনপ্রিয় সিনেমা বজরঙ্গি ভাইজান থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে ছিল একটি ছোট্ট শিশু অভিনেত্রী। তার নাম ছিল মুন্নি। যদিও এটা ছিল তার চরিত্রের নাম। কিন্তু এখনও পর্যন্ত তিনি মুন্নি হিসেবেই বলিউডে এবং সর্বত্র অত্যন্ত জনপ্রিয় হয়ে রয়েছেন। সালমান খানের সিনেমা বজরঙ্গি ভাইজান ২০১৫ সালে রিলিজ হয়েছিল এবং সেখানে মুন্নি একটি শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু এখন মুন্নি আর সেরকমটা কিন্তু নেই। এখন তার মধ্যে অনেকটাই বদল এসেছে এবং তিনি হয়ে উঠেছেন অত্যন্ত জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়া স্টার।

মুন্নির অভিনয় দেখে বজরঙ্গি ভাইজান সিনেমার দর্শকরা হয়ে উঠেছিলেন অত্যন্ত আপ্লুত। আপনাদের জানিয়ে রাখি, মুন্নির আসল নাম কিন্তু হর্ষালি মালহোত্রা এবং তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তার মিউজিক রিল ভিডিও দিয়ে। ৩ জুন মুন্নির জন্মদিন এবং এই বছর তিনি ১৪ বছরে পা দিলেন। জন্মদিনের দিন তিনি জানিয়েছেন, তিনি সিনেমার জগতে সঙ্গে যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতে আরও বেশকিছু সিনেমায় অভিনয় করতে চান। তবে সালমান খানের সিনেমায় নজর কাড়ার পরে তাকে আর খুব একটা সিনেমার জগতে অভিনয় করতে দেখা যায়নি। অনেকেই মনে করেছিলেন, সালমান খানের সিনেমা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টিভি সিরিয়ালে অভিনয় করবেন তিনি। কিন্তু সেখানেও তাকে কোনদিনই দেখা যায়নি।

এইবার তিনি জানালেন, তার কাছে বেশ কিছু টিভি শো এবং ওটিটি শোয়ের অফার এসেছে। কিন্তু তিনি এরকম কোন জায়গায় কাজ করতে চান না যেখানে তার গল্পটা পছন্দ হয়নি। এই মুহূর্তে তিনি একটি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন এবং যখনই তিনি কোনো ভালো প্রজেক্ট পাবেন তখনই তিনি আবারও নতুন করে অভিনয় জগতে নাম লেখাবেন।

বজরঙ্গি ভাইজান ছাড়া আর কিছু জায়গায় আমরা তাকে দেখতে পেয়েছিলাম। সাবধান ইন্ডিয়া, কবুল হ্যায়, লৌট আও তৃষা, সবসে বড়া কলাকার এর মতো একাধিক টিভি শোতে তাকে আমরা দেখেছি অভিনয় করতে। এই মুহূর্তে তিনি পড়াশোনার দিকে মন দিয়েছেন। তবে, তার কাছে যদি কোন ভালো অফার আসে তাহলে তিনি আবারও সিনেমা জগতে নাম লেখাতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026