সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘বাড়ে ভাগ সে জড়িদার’এর তালে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা দীনেশের সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, তা বলাই বাহুল্য। এদিন ক্যামেরার সামনে একটি ধাবাতে ডাব খেতে খেতেই উল্লেখ্য গানের তালে মেতে উঠেছিলেন তারা। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘টি-সিরিজ হামারা ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৬ বছর আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি লিখেছিলেন, পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন, রাজেশ ও রাজনীশ। কন্ঠে ছিলেন স্বয়ং দীনেশ লাল যাদব। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’র।
ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারো। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন ৩৮ লাখেরও বেশি মানুষ। ৬ বছর পার হয়ে গেলেও, এই গানের জনপ্রিয়তা ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও। সকলের জন্য ভিডিওটি রইল আরো একবার, দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…