দিনে মেয়ে হিসেবে পরিচয় দিলেও, পাকিস্তানি এই অভিনেত্রীকে রাতে বান্ধবী হিসাবে চাইতেন মহেশ ভাট

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নামজাদা পরিচালক মহেশ ভাট। অবশ্য তার পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। কারণে-অকারণে মিডিয়ায় চর্চায় থাকেন তিনি। কখনো নিজের সূত্র ধরে, আবার কখনো মেয়ে কিংবা নাতনির সুত্র ধরে চর্চিত হন পরিচালক। তবে একাধিক সময়ে একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন পরিচালকের বিরুদ্ধে। গলা চড়িয়েছেন মিডিয়ার সামনেই। এই মুহূর্তে তেমনি আরো এক পাকিস্তানী অভিনেত্রীর সূত্র ধরে মহেশ ভাটের সত্যি সামনে এসেছে।

পাকিস্তানী অভিনেত্রী মীরা ভারতে এসেছিলেন অভিনেত্রী হিসেবে কাজ করার জন্য। এসেছিলেন নিজের কেরিয়ার গোছাতে। পরবর্তীকালে মহেশ ভাট পরিচালিত ছবিতে তাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মিডিয়ার সামনেও তাকে মেয়ে হিসেবে পরিচয় দিয়ে তার অঢেল প্রশংসা করতেন মহেশ ভাট। শুরুর দিকে সবটা ঠিকঠাক চললেও, পরবর্তীকালেই সৃষ্টি হয় সমস্যা। আর সেই সত্যিই একসময়ে সকলের সামনে নিয়ে এসে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।

পাকিস্তানী অভিনেত্রী মীরা জানান, তিনি যখন প্রথমে কাজের সুযোগ খুঁজতে ভারতে এসেছিলেন তখন মহেশ ভাটের সাথে ভালই সম্পর্ক গড়ে উঠেছিল তার। মিডিয়ার সামনেও একাধিক সময়ে তার প্রশংসা করেছেন পরিচালক। এমনকি সকলের সামনে মীরাকে নিজের মেয়ে হিসেবেই দাবি করতেন তিনি। তবে অভিনেত্রীর দাবি, মিডিয়ার সামনে তাকে মেয়ে হিসেবে দাবি করলেও সকলের চোখের আড়ালে বিশেষ করে রাতে তাকে বান্ধবী হিসেবেই চাইতেন পরিচালক। আর এই বিষয়টিই যে অভিনেত্রীর একেবারেই পছন্দ ছিল না, তা তার কথাতেই স্পষ্ট হয়ছছিল। বলাই বাহুল্য এমন ঘটনার কথা অভিনেত্রী সকলের সামনে নিয়ে এসে পরিচালকের মুখোশ খুলে দিয়েছিলেন সকলের সামনে। আর এই প্রসঙ্গ আবারো চর্চায় আসতেই অবাক হয়েছেন একাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026