নিউজ

Amrit bharat scheme: অমৃত ভারত প্রকল্পে একেবারে খোল নলচে বদলে যাবে হুগলির এই চারটি স্টেশনের, একটির উদ্বোধন হলো আজ

অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুরো রূপ পাল্টে যাচ্ছে হুগলি জেলার একাধিক স্টেশনের। পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনের মধ্যে জায়গা করে নিয়েছে হুগলি জেলার চারটি স্টেশন। রেলের পরিষেবা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা ব্যবস্থা সবকিছুই উন্নত হচ্ছে এই নতুন প্রকল্পের অধীনে। আপনাদের জানিয়ে রাখি অমৃত ভারত প্রকল্পের জন্য হুগলি জেলার চারটি রেল স্টেশনের কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন রাজ্যের মোট ৫০৮ টি রেলস্টেশনের নতুন রূপ দেওয়ার কাজ চলছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশন এর নতুন করে শিলান্যাস করা হবে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ১৫০০ কোটি টাকা।

হুগলি জেলার চারটি স্টেশনের মধ্যে রয়েছে শেওড়াফুলি ডানকুনি তারকেশ্বর এবং চন্দননগর। হাওড়া ডিভিশনের অধীনে থাকা এই ৪টি স্টেশনের নতুন করে উদ্বোধন করা হয়েছে আজকে। এরমধ্যে শেওড়াফুলি স্টেশন কে নতুন ভাবে সাজাতে খরচ হবে ৩১ কোটি টাকা। থাকছে ১২ মিটার চওড়া একটি ফুটওভার ব্রিজ। অফিস থেকে বাজার পর্যন্ত এই ফুট ওভার ব্রিজ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও লিফটের ব্যবস্থা থাকবে এই নতুন স্টেশনে। যদিও হকারদের জন্য কি ব্যবস্থা করা হবে তা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারেনি শেওড়াফুলি স্টেশন কর্তৃপক্ষ।

স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের শেওড়াফুলি স্টেশনের সংবর্ধনা দেওয়া হয় এই দিনকে। এছাড়াও রেলের ডিভিশনাল অফিসার থেকে নোডাল অফিসারদের মতো উচ্চ পদস্থ কর্মীরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ গোটা শেওড়াফুলি স্টেশন চত্বর সাজিয়ে তোলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026