টেক বার্তা

Alto 800: একেই বলে মাস্টার প্ল্যান, Alto 800 গাড়ির বিকল্প হিসেবে একেবারে সস্তার গাড়ি নিয়ে এলো মারুতি

পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে গাড়ির দুনিয়ায় বিগত কয়েক বছরের নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ কোম্পানি মারুতি সুজুকি। সবচেয়ে সস্তার গাড়ি তো বটেই, ডিজাইন এবং অবিশ্বাস্য মাইলেজের কারণে বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে একছত্র অধিপত্য বিস্তার করেছে সর্বজনবিদিত এই কোম্পানিটি। তবে ভারত সরকারের পরিবর্তিত নির্গমন নিয়মের কারণে 2023 সালের মার্চের পর থেকে মারুতি সুজুকি তাদের সর্বাধিক বিক্রি হওয়া Alto 800 গাড়িটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়।

ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া এই গাড়িটির উৎপাদন বন্ধ হলেও বর্তমানে কিছু শো-রুমে বিক্রি হচ্ছে এই গাড়িটি। যদি বাজার মূল্যের কথা বলি, তবে শহর এবং অঞ্চল ভেদে গাড়িটি 3.1 লাখ টাকায় পাওয়া যায়। তবে শুধুমাত্র স্টকে থাকা গাড়িগুলি বিক্রি করতে পারবে মারুতি সুজুকি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, Maruti Alto 800 উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেছে ভারতীয় এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানিটি। গ্রাহকদের চাহিদা পূরণ করতে সম্প্রতি বাজারে Alto-K সিরিজের গাড়ি লঞ্চ করেছে মারুতি। জানা গেছে, Alto 800 গাড়ির বিকল্প হিসেবে Alto K10 গাড়িটি বাজারে লঞ্চ করেছে মারুতি সুজুকি।

শুধু নতুন সিরিজ নয় বরং একাধিক নতুন ফিচার্সের সংযুক্তিকরণ ঘটেছে Alto K10 গাড়িটিতে। 20 কিংবা 25 কিলোমিটার নয়, 35 কিলোমিটার মাইলেজের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে নতুন এই গাড়িটিকে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি দাম হবে গাড়িটির বিভিন্ন মডেলের।

Alto K10 গাড়িটির সেফটি ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), প্রি-টেনশনার, ফোর্স লিমিটার ফ্রন্ট সিট বেল্ট, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং অটো ডোর লক এবং হাই স্পিড অ্যালার্ট-সহ আরও একাধিক জরুরি ফিচার। এছাড়া সর্বমোট 6টি কালারে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে গাড়িটি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026