বিনোদন

টুপি দিয়ে ঢাকা ছেলের মুখ, বীরের ছবি শেয়ার করলেন অমৃতা ও আনমোল

ইদানিং সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাঁরা একজন মা-কে মাতৃত্ব শেখাতেও কার্পণ্য করেন না। কিছুদিন আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly)-কেও মাতৃত্ব নিয়ে জ্ঞান দিয়েছেন নীতিপুলিশ নেটিজেনদের দল। এবার বাদ গেলেন না অভিনেত্রী অমৃতা রাও (amrita rao)-ও। সম্প্রতি অমৃতা ও তাঁর স্বামী আনমোল (Anmol) তাঁদের পুত্রসন্তান বীর (veer)-এর ছবি প্রথমবার প্রকাশ্যে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবিতে বীরকে গাড়ির সামনের সিটে মায়ের কোলে শুয়ে থাকতে দেখা গেছে। মা ও ছেলে দুজনেই পরেছিলেন সাদা-নীল পোশাক। মায়ের কোলে শুয়ে থাকলেও বীরের চোখ ছিল তার বাবা আনমোলের দিকে।

ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে আনমোল লিখেছেন, তিনি যখন ড্রাইভ করছিলেন, তখন কেউ তাঁকে মন দিয়ে দেখছিল। বীরকে অনেক ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। কিন্তু তার মধ্যেই হাজির হয়ে গিয়েছেন কিছু আঁতেল নেটিজেন। তাঁরা বলেছেন, গাড়ির সামনের সিটে একটি শিশুকে নিয়ে বসা উচিত নয়। এই ধরনের অসাবধানতা যেকোনো সময় কোনও বিপদ ডেকে আনতে পারে।

দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর 2016 সালে রেডিও জকি আনমোলকে বিয়ে করেন অমৃতা। গত বছর নভেম্বর মাসে জন্ম হয়েছে তাঁদের পুত্রসন্তান বীরের। অমৃতা অভিনীত শেষ ফিল্ম ছিল ‘ঠাকরে’। শিবসেনা প্রধান বালসাহেব ঠাকরে (balsaheb thackery)-এর বায়োপিক ‘ঠাকরে’-তে বালসাহেব ঠাকরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অমৃতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026