রাজ্য

নির্বাচন শেষ, কে হবে বাংলায় জয়ী, জেনে নিন বুথ ফেরত জনমত সমীক্ষার ফলাফল

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্বে উপস্থিত হয়েছে। আজ ২৯ এপ্রিল ছিল অষ্টম দফার নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনে লড়াই হয়েছে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের পূর্ণশক্তি দিয়ে নির্বাচনী ময়দানে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে তাদের শক্তি প্রদর্শন করেছে বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চা। নির্বাচনের ফল বেরোবে আগামী ২ মে রবিবার। তার আগে বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যম জনমত সমীক্ষা করেছে যে এবারের একুশে নির্বাচনে বাংলার মানুষ কাকে তাদের শাসক হিসাবে চাইছে।

সম্প্রতি এক্সিট পোলে কেউ কেউ জানিয়েছে যে এবার ক্ষমতায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অনেকের মত এবারের মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র কোন বিজেপি নেতা। তবে এই এক্সিট পোল কি? আসলে নির্বাচনের ফল কি হতে চলেছে তার আগাম আভাস পেতে বিভিন্ন বুথ ফেরত জায়গায় সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুযায়ী ঠিক করা হয় যে কোন দল নির্বাচনে জিততে পারে। যদিওবা এই এক্সিট পোলের ফল কোন পাকাপোক্ত ফল নয়। এটা পরিবর্তন হতেই পারে। এক কথায় বলা যেতে পারে মানুষের রায় নিয়ে ভোটের ফল সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা।

একুশে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের রায় অনুযায়ী C Voter সমীক্ষা করে জানিয়েছে যে বাংলা দখলের লড়াইয়ে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে ১৫২-১৬৪ আসন পেতে পারে। বিজেপি পাবে ১০৯-১২১ টি আসন। অন্যদিকে সংযুক্ত মোর্চা ১৪-২৫ টি আসন পেতে পারে। অন্য একটি জনপ্রিয় সংস্থা CNX তাদের এক্সিট পোল অনুযায়ী জানিয়েছে যে এবারের লড়াইয়ে এগিয়ে আছে বিজেপি। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮ আসন, তৃণমূল পেতে পারে ১২৮-১৩৮ আসন। বাম কংগ্রেস সংযুক্ত মোর্চা পাবে ১১-২১ টি।

এছাড়াP Marq এর জন্ম সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৬২ আসনে এগিয়ে আছে। বিজেপি পাচ্ছে ১১৩ আসন এবং সংযুক্ত মোর্চার ভাগ্যে আছে ১৩ আসন। তবে ওপরে উল্লিখিত কোন এক্সিট পোল সমীক্ষা নির্বাচনের আসল ফলাফল নয়। এই সমীক্ষা করা হয়েছে বুথ ফেরত জনতার মধ্যে। তবে এক্সিট পোল থেকে এটি স্পষ্ট যে এবার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে কঠিন টক্কর হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026