বিনোদন

করোনায় আক্রান্ত রণধীর কাপুর, ভর্তি করা হল হাসপাতালে

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

অপরদিকে কাপুর পরিবারে যেন নেমে এসেছে বিপর্যয়ের ছায়া। গত বছর ক্যান্সারে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর (Rishi kapoor)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজীব কাপুর (Rajib kapoor)। এরপরেই একে একে করোনায় আক্রান্ত হয়েছিলেন নীতু সিং (nitu singh) ও রণবীর কাপুর (Ranbir kapoor)। তাঁরা করোনামুক্ত হলেও কাপুর পরিবার থেকে সরল না করোনা। এবার করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হলেন করিনা (kareena Kapoor khan) ও করিশমা (karishma kapoor)-এর বাবা অভিনেতা রণধীর কাপুর (Randhir kapoor)।

কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের কর্ণধার ডঃ সন্তোষ শেঠি (santosh shetty) জানিয়েছেন, 28 শে এপ্রিল রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় রণধীর কাপুরকে। এরপর কোভিড টেস্ট করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী রণধীরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026