প্রায় প্রতিদিন ভারতের বেহাল স্বাস্থ্য কাঠামোর কঙ্কালসার স্বরূপ বেরিয়ে আসছে। একের পর এক রোগী মারা যাচ্ছেন ওষুধ, বেড ও অক্সিজেনের অভাবে। এই পরিস্থিতিতে আজকে হঠাৎ বৃহস্পতিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা তার ছেলের জীবন বাঁচানোর জন্য হাসপাতালে চিফ মেডিকেল অফিসারের পা জড়িয়ে ধরে কাঁদছেন।
মহিলাটি CMO এর পা জড়িয়ে ধরে অনুরোধ করেছেন যেন তার ছেলের জন্য রেমেডিসিভির (অ্যান্টিভাইরাল ড্রাগ) দেওয়া হয়, না হলে তার ছেলে মারা যাবে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের নয়ডায়। জানা যাচ্ছে, ওই মহিলার নাম রিংকি দেবী এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়ে নয়ডায় সেক্টর ৫১ এর একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার জীবন বাঁচানোর জন্য অবশ্যই ওই অ্যান্টিভাইরাল ড্রাগ রেমেডিসিভির লাগবে।
কিন্তু ওই ওষুধ কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তারদের কাছে ওই ওষুধটি নেই। রিঙ্কি দেবী দৌড়ে গেলেন চিফ মেডিকেল অফিসার এর অফিসে। সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেন কিন্তু তবুও ওই ওষুধটি পাওয়া যায়নি। তখনই চিফ মেডিকেল অফিসার এর পায়ে পড়ে গিয়ে অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমাকে Remedisivir ওষুধটা দেবেন দয়া করে।’ কিন্তু সেই অবস্থায় ওষুধটি না মজুদ থাকার কারণে রিঙ্কি দেবীকে সাহায্য করতে পারেননি সিএমও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…