বিনোদন

ভোট শেষ হওয়ার পরেও মানুষের পাশে এইভাবে দাঁড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী

টলিটাউনের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ( Srabanti chatterjee) পয়লা মার্চ বিকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও কৈলাশ বিজয়বর্গীয়(Kailas vijaybargiya)-র উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। শ্রাবন্তীর হঠাৎই গেরুয়া শিবিরে যোগ দেওয়া সবাইকে অবাক করেছে। এমনিতেও দেখা যাচ্ছে, যেসব অভিনেতা-অভিনেত্রীদের হাতে কাজ নেই তাঁরা রাজনীতির আঙিনায় নাম লেখাচ্ছেন। তবে শ্রাবন্তীর স্বামী রোশন (Roshan singh) শ্রাবন্তীর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অবাক হয়েও অবাক না হওয়ার ভান করেছেন। আফটার অল, তিনি তো নায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। তাই স্টারডম না হোক, ছোটখাট সেলিব্রিটি তো বটে! তাই কিছুদিন আগেই ‘‘মেয়েরা পুরুষদের স্ট্র‍্যাটেজি হিসাবে ব্যবহার করে” বলা রোশন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

বিধানসভা ভোটের রেজাল্টের কয়েকদিন মাত্র বাকি থাকতেই শ্রাবন্তী নেমে পড়েছেন জনসেবা করতে। তাঁর ধারণা বেহালায় তাঁর কেন্দ্র থেকে তিনিই জিতবেন। তাই আগেভাগেই একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলে রেখেছেন, তিনি জিতেও যদি মানুষের জন্য কাজ না করতে পারেন, তাহলে সেটাই হবে প্রকৃত হেরে যাওয়া। শ্রাবন্তী জনগণের কাছে কাজ করার সুযোগ চেয়েছিলেন। কিন্তু 2 রা মে জনগণ সুযোগ দেওয়ার আগেই শ্রাবন্তী দুটি কোভিড হেল্পলাইন নম্বর চালু করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কোনো প্রয়োজন হলে ওই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে শ্রাবন্তী বা অন্যান্য দলীয় সদস্যদের সাথে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

কিন্তু আপাতত শ্রাবন্তীর জীবনের চিত্রনাট্যে আগমন ঘটেছে তাঁর নতুন প্রেমিকের। বাইপাসের ধারে শ্রাবন্তী যে আবাসনে থাকেন, সেই আবাসনের বাসিন্দা শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী (Abhirup nag chowdhury)। অভিরূপ ‘রয়্যাল বেকার্স অ্যান্ড কনফেকশনার্স’-এর মালিক। এছাড়াও তিনি তিনটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। অভিরূপ ফেসবুক ও ইন্সটাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন। তবে শ্রাবন্তীকে ইন্সটাগ্রামে ফলো করেন তিনি। 31 বছর বয়সী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের একমাস পূর্ণ হয়েছে। 31শে মার্চ সম্পর্কের একমাস উদযাপন উপলক্ষ্যে পার্টিও করেছেন অভিরূপ ও শ্রাবন্তী। অভিরূপ রীতিমত পার্টি করতে ভালোবাসেন। শহরের বড় বড় পার্টিতে তাঁকে দেখা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026