গত নভেম্বর মাসে জন্য দিয়েছিলেন নিজের পুত্র সন্তানের। তার পর নিজের পুত্রের নাম সবার সামনে আনলেও এখনো পর্যন্ত সেই সন্তানের ছবি করার কাছে প্রকাশ্যে আসেনি। তবে এবারে আর লুকো ছাপা রাখলেন না আর জে আনমোল এবং বলিউড ডিভা অমৃতা রাও। আপনারা অমৃতা রাও কে সকলেই চেনেন। শাহিদ কাপুর এর সঙ্গে বিবাহ ছবির মাধ্যমে তিনি সকলের নজরে চলে আসেন। ওনার আরো বেশ কিছু ছবি বেশ হিট। তার মধ্যেই অন্যতম হলো জলি এলএলবি। অন্যদিকে আনমোল নিজে একজন জনপ্রিয় আর জে।
বৃহস্পতিবার এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের প্রথম ছবি সবার সামনে আনলেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আনমোল, অমৃতা এবং তাদের পুত্র বীর কে। বীর তার বাবা এবং মায়ের পাশে শুয়ে আছে। টুইটারে আনমোল নিজের অফিসিয়াল প্রোফাইল থেকে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন, “আমাদের পৃথিবী, আমাদের আনন্দ, বীর।”
কিছুদিন আগেই এই দম্পতি তাদের সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন। একটি সাক্ষাৎকারে অমৃতা বলেছিলেন, “আমি এবং আনমোল দুজনেই দেশপ্রেমিক এবং এই কারণে আমাদের সন্তানের নাম আমরা রেখেছি বীর। কারণ এই নামটি আমাদের কাছে বেশ আইকনিক লাগছে। এই নামটি আমাদের প্রথম পছন্দ ছিল।”
এছাড়াও সবথেকে বড় বিষয়টি হলো, এই তারকা দম্পতি তাদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাদের সন্তানের জন্য দিয়ে থাকেন। সেই এই সাক্ষাৎকারে অমৃতা বলেছেন, “আমার সমস্ত মিটিং এবং সব কাজ সামলে তারপর বীরের দেখাশোনা করছি এখন। দিনগুলো ছোট হচ্ছে আর রাত গুলো বড়ো। কিন্তু, আপনার বাচ্চা কি চাইছে তা জানার জন্য নিজে হাতে তার যত্ন করা দরকার।”
তবে শুধু বীরের দেখা শোনা করা না, অমৃতা আর কিছুদিনের মধ্যেই ইন্ডাস্ট্রিতে আবারো কামব্যাক করতে চলেছেন নতুন মুভি নিয়ে। ২০০২ সালে তিনি আব কে বরস মুভির মাধ্যমে তার বলিউড ডেবিউ করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা গেছিলো নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ঠাকরে সিনেমায় অভিনয় করতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…