রাজ্য

জঙ্গলমহলে প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্য আদিবাসী ভোটব্যাঙ্ক

একুশে বাংলা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের পূর্ণ উদ্যমে ভোগ প্রচারের কাজে মাঠে নেমে পড়ছে। নবান্ন ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালভাবেই জানেন যে তার জঙ্গলমহলের ভোটব্যাঙ্ক প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বসেই গত দু’দিন ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় জনসভা করছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জনসভা করতে উপস্থিত হয়েছিলেন। তিনি সেখান থেকেই বিজেপি ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও বিজেপিকে নারীবিরোধী প্রমাণ করার জন্য একাধিক তত্ত্ব খাড়া করেছে। সেইসাথে তিনি বাংলার মা-বোনেদের উপদেশ দিয়ে বলেছেন, “মা-বোনেদের বলছি যে আপনারা তো ঘরের ও বাইরের কাজ উভয় করেন। যখন দেখবেন লুঠেরা আসছে তখন হাত খুন্তি নিয়ে তেড়ে আসবেন।”এছাড়াও তিনি এদিন বলেছেন, “বিজেপি নির্বাচন এলেই সামনে হরি হরি করে। আর পিছনে গিয়ে দেখবেন ডাকাতি করছে। আদিবাসীদের সহ্য করতে পারে না ওরা। অসম, দিল্লি ও বিভিন্ন বিজেপি শাসিত এলাকায় দলিতদের উপর অত্যাচার হয়। ওদের বহু মানুষকে খুন করা হয়। ওরকম অরাজকতা বাংলায় আনা যাবে না।”

গড়বেতার জনসভা শেষে মুখ্যমন্ত্রী আবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে একটি জনসভায় উপস্থিত হয়েছেন। তিনি সেখানে পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, “ওরা রেল, কোল, বীমা ও ব্যাংক সব বেচে দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে। সেটা কেউ দেখতে পাচ্ছি না। আর গরিব লোক ৫ পয়সা নিলে তাকে চোর বলছে। পিএম কেয়ার, এয়ার ইন্ডিয়ার টাকা কোথায় গেল জবাব দিতে হবে।” এছাড়াও তিনি এদিন বলেছেন, “নির্বাচনের আগে আপনার দুয়ারে এসে বিজেপি টাকা দিতে চাইবে। এটা নিয়ে নেবেন। কারণ টাকাটা আপনাদের। কিন্তু টাকা দিয়ে ভোট কিনতে চাইলে ভোট দেবেন না। ভোট কেনা যায় না। ভোট হল মানুষের সম্পদ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026