ভারতের প্রথম স্বর্ণপদক বিজয়িনী মহিলা কুস্তিগির গীতা ফোগাট (Geeta phogat)-এর বোন রীতিকা ফোগাট (Ritika phogat) আত্মহত্যা করলেন। তাঁর বয়স হয়েছিল মাত্র সতেরো বছর। রীতিকা ছিলেন গীতার খুড়তুতো বোন। একসময়ের ন্যাশনাল চ্যাম্পিয়ন ও দ্রোণাচার্য সম্মানে ভূষিত মহাবীর সিং ফোগাট (Mahavir singh phogat)-এর মেয়ে গীতা ফোগাটই শুধু নন, ফোগাট পরিবারের আগামী প্রজন্মের মেয়েরা সকলেই মহাবীরের তত্ত্বাবধানে কুস্তির ট্রেনিং নিয়েছেন। রীতিকাও তার ব্যতিক্রম ছিলেন না।
ফোগাট সিস্টাররা কুস্তির জগতে প্রত্যেকেই উজ্জ্বল নক্ষত্র। রীতিকাও সতেরো বছর বয়সে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। গত চার বছর ধরে চারখি দাদরি-র বালালী গ্রামে নিজের জ্যাঠা ও গুরু মহাবীর সিং ফোগাট-এর সঙ্গেই থাকতেন রীতিকা। 15 ই মার্চ ওই বাড়িতেই সিলিং ফ্যান থেকে রীতিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় ঝোঝু কালন থানার পুলিশ। রীতিকার আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও তদন্তকারী অফিসাররা সন্দেহ করছেন রীতিকা কুস্তির ম্যাচে নিজের হার মেনে নিতে পারেননি।
সম্প্রতি রাজ্য স্তরের একটি ম্যাচে মাত্র এক পয়েন্টের জন্য হেরে যান রীতিকা। স্বর্ণজয়ী ফোগাট পরিবারের মেয়ে রীতিকা নিজের এই হারকে ফোগাট পরিবারের গৌরবজনক অধ্যায়ে কলঙ্ক হিসাবে দেখেছিলেন। ফলে অচিরেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। রীতিকার আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে। রীতিকার মৃত্যুতে রীতিমত ভেঙে পড়েছেন মহাবীর। তাঁর কন্যা ও কুস্তিগির রীতু কুমারী এদিন টুইটারে রীতিকার ছবি শেয়ার করে লিখেছেন, তিনি এখনও ভাবতে পারছেন না রীতিকা নেই। রীতিকার মৃত্যু আবারও প্রমাণ করল খ্যাতির সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ মানসিক চাপের সম্মুখীন হন অ্যাথলিটরা। সেই মানসিক চাপ আবারও কেড়ে নিল একটি সম্ভাবনাময় প্রাণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…