রাজ্য

‘তৃণমূল বলছে খেলা হবে, বিজেপি বলছে বিকাশ হবে’, মমতাকে নিশানা করে বিদ্রুপ মোদির

একুশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে জেলা সফর করে প্রচারের ঝড় তুলছেন, ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির প্রচারের দায়িত্ব নিজহস্তে তুলে নিয়েছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে গেঁথে তাদের বিরুদ্ধে তুলোধোনা করলেন। তিনি গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রসঙ্গ টেনে এনে শাসকদলকে কটাক্ষ করে বলেছেন, “লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় হবে সাফ।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এদিন মমতাকে কটাক্ষ করে বলেছেন, “দিদি প্রচার করতে গিয়ে বলছে খেলা হবে। আর এদিকে বিজেপি বলছে চাকরি হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে। দিদি গত ১০ বছর বাংলায় শুধু নিজের ইচ্ছা মত খেলেছে। কিন্তু এবার খেলার শেষ হবে। শুরু হবে বিজেপির উন্নয়ন ও স্বপ্নের সোনার বাংলা।” সেই সাথে তিনি পুরনো লোকসভা ভোটের ফলের প্রসঙ্গ তুলে বলেছেন যে বিজেপি লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পেয়েছিল। তখন থেকেই তৃণমূলের শেষের দিনগোনা শুরু হয়ে গেছে। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে সাফ করে দেবে।

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী মমতাকে নিশানা করে বলেছেন, “গরীবের টাকা লুট করেছে তৃণমূল। রাজ্যজুড়ে চলেছে সিন্ডিকেটবাজ ও কাটমানি আদায়। ভয় দেখিয়ে ও অত্যাচার করে শাসন চালাচ্ছে মমতা বাহিনী। কিন্তু এবারের নির্বাচনে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। বাংলার মানুষ দিদিকে প্রশ্ন করবে এবং তার জবাব দিতে হবে দিদিকে। শুধু মুখে না বলে খাতায়-কলমে কাজের হিসেব দেখাতে হবে দিদিকে।” এছাড়াও প্রধানমন্ত্রী এদিন বিদ্রুপ করে “TMC” এর নামকরণ করেছেন “ট্রান্সফর্ম মাই কমিশন” সরকার।

সেইসাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে বিজেপি যদি বাংলায় শাসনব্যবস্থা পায়, তাহলে তারা সোনার বাংলা তৈরি করবে। বাংলার বিজেপি ও কেন্দ্রের বিজেপি মিলে ডবল ইঞ্জিন সরকার বাংলার মানুষের সব রকম চাহিদা পূরণ করবেন। বাংলা থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এবং উন্নয়ন দোরগোড়ায় এসে পৌঁছাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026