রাজ্য

২০ বছর পর বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন মুকুল রায়, জায়গা পেলেন না দিলীপ ঘোষ

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের ২৯৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও গেরুয়া শিবির ধাপে ধাপে তাদের প্রার্থী ঘোষণা করছে। প্রথমে বঙ্গ বিজেপি প্রথম ও দ্বিতীয় দফা ভোটের জন্য ৬০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল। তারপর গত রবিবার দ্বিতীয় ও তৃতীয় দফা ভোটের জন্য ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির। কিন্তু তারপর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল যে দিলীপ ঘোষ বা মুকুল রায়ের মধ্যে কেউ একজন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজনীতির ময়দানে পা রাখবেন। এই জল্পনা-কল্পনায় সরগরম হয়েছিল গোটা বঙ্গ রাজনীতি।

গতকাল রাতভর বৈঠকের পর দলীয় সূত্রে জানা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপবাবুর ভোটে লড়ার সম্ভাবনা কিছুটা কম হলেও মুকুল রায়ের পদপ্রার্থী হওয়া প্রায় পাকা হয়ে গেছে। অপেক্ষা এখন শুধু প্রার্থী তালিকায় মুকুল রায়ের নাম নথিভুক্তকরনের। আসলে প্রথমে বিজেপি দিলীপ ঘোষ বা মুকুল রায় কাউকেই নির্বাচনের পদপ্রার্থী করার কথা বলেনি। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বীরভূমের দুবরাজপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন দিলীপ ঘোষ ও কৃষ্ণনগর দক্ষিণ থেকে ভোটে লড়বেন মুকুল রায়। কিন্তু আবারও গতকাল রাতভর বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয় যে দীলিপবাবু এবার আর হয়তো নির্বাচনে লড়বেন না। বরং ২ দশক পর রাজনীতির ময়দানে ভোটযুদ্ধে ফের অবতীর্ণ হবেন মুকুল রায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায় শেষবারের মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০০১ সালে জগদ্দল থেকে বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছিলেন। তবে সেই নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি রাজ্যসভার সাংসদ হয়ে জনমানুষের সামনে তার জনপ্রিয়তার প্রমাণ করে দিয়েছিলেন। এমনকি এখন বিজেপিতে এসে বেশ গুরুত্বপূর্ণ পদে আছেন মুকুল রায়। বঙ্গ নির্বাচনে শাহ-নাড্ডা মুকুল রায়কে তুরুপের তাস এর মত ব্যবহার করতে চাই। আসলে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলার মানুষের আরো কাছে পৌঁছে যেতে চায় বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026