পিলিভি: উত্তরপ্রদেশের পিলিভিতে রোডওয়েজ বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের৷ আহত হয়েছে ২৪ জন৷ পুরণপুরের ন্যাশনাল হাইওয়ের ওপর এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ৷ আহতদের জেলা হাসপাতাল ও বরেলিতে ভর্তি করা হয়েছে৷ সেখানেই সকলে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, বাসটি লখনউ থেকে পিলিভিতে যাচ্ছিল৷ সেই সময় পিকআপ ভ্যানের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের৷ বাকি ছয়জনের মৃত্যু হয় হাসপাতালে।
এই ভয়াবহ দুর্ঘটনার দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন আদিত্যনাথ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে বাসটি পুরো উল্টে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…