নিউজ

পুজোর মুখে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, নাগালে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে

কলকাতা: পুজো আসতে আর মাত্র হাতে গোনা চারটে দিন বাকি। আর পুজোর মরশুমে যখন গা ভাসানোর জন্য রাজ্যের একাংশ ব্যস্ত হয়ে পড়েছে, তখনই লাফিয়ে লাফিয়ে বাংলায় বাড়চ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কিছুতেই নাগালে আনা যাচ্ছে না করোনাকে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার রাতে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল  ৩ হাজার ৭৭১ জন। করে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। যাদের মধ্যে কলকাতায় ১৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৯ এবং হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৯৩১ জন। সুতরাং, সব মিলিয়ে রাজ্যে করোনা পরিস্থিতি যতই উৎসব এগিয়ে আসছে ততই সঙ্কটজনক হচ্ছে, এমনটা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে, উৎসবের আগেই যদি এই পরিসংখ্যান হয়, তাহলে দুর্গাপুজোর পরে রাজ্যে কী রূপ নিতে চলেছে সংক্রমণ, এ নিয়ে যথেষ্ট চিন্তার রয়েছেন রাজ্য চিকিৎসকেরা। বিশেষজ্ঞরা জানিয়েছে , সতর্কতা অবলম্বন না করলে সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসতে পারে রাজ্যে। করোনার ঢেউ আছড়ে পরার আশঙ্কায় আঁতকে উঠছে বিশেষজ্ঞরা। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুজো উদ্যোক্তাদেরও গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে এরপরেও যারা শপিং মল, জুতোর শোরুমে ভিড় জমাচ্ছেন, তারা কি পুজোর দিনগুলোতেও বেরোবেন? সেটা কি আদৌ আনন্দদায়ক হবে নাকি মৃত্যুকে নিমন্ত্রণ করা হবে? এর উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026