নিউজ

শহরের বহুতলে ভয়াবহ আগুন, ভয় বারান্দা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু কিশোরের, সকালে ফের বহুতলের ছ’তলা থেকে বেরোল কালো ধোঁয়া

কলকাতা: বহুতলে ভয়াবহ আগুন। গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ২১ নম্বর গনেশ চন্দ্র এভিনিউয়ের আটতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছালে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না প্রথমদিকে। পরবর্তীকালে মধ্যরাতে আরও দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। আজ, শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কসরত করতে হয় দমকলকর্মীদের। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বহুতএর বারান্দা থেকে ঝাঁপ দেয় এক কিশোর। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এবং স্থানীয় এলাকার বাসিন্দাদের সহায়তায় আজ সকাল সাতটা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। স্থানীয় বাসিন্দারা বহুতলে থাকা মানুষজনদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

অনেক কষ্ট করে আগুন নেভানোর পর যখন দমকলকর্মীরা চলে যান, তখন আজ সকাল দশটা নাগাদ ফের বহুতলের ছ’তলা থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় এলাকার মানুষজন। ফের দমকল কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এবং দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। বহুতলের একদম নিচে যে মিটার ঘর ছিল, তার সামনে বেশ কয়েকটি মোটরবাইক রাখা ছিল। শর্ট সার্কিটের ফলে মোটর বাইকগুলো কার্যত অগ্নিদগ্ধ হয়ে যায়। তারপর একতলা থেকে আটতলা পর্যন্ত যে কেবিল তার বিদ্যুৎ সংযোগের জন্য বাড়িটির মধ্যে রাখাছিল, সেগুলি তে আগুন ধরে দ্রুততার সঙ্গে বহুতলে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত ফরেনসিক রিপোর্ট আসেনি। বহুতলের মানুষজন গতকাল রাত থেকেই রাস্তায় রয়েছে। বহুতল পুরোপুরি বিপদমুক্ত না হলে কলকাতা পুলিশ কাউকেই ভেতরে প্রবেশ করতে দেবে না বলে জানা গিয়েছে। বহুতলের সামনের গোটা এলাকা কলকাতা পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সব মিলিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026