নয়াদিল্লি: যেভাবে করোনা পরিস্থিতি দেশের মধ্যে উদ্বেগজনক হয়ে উঠছে, তাতে কবে বাজারে করোনা ভ্যাকসিন আসবে এই প্রশ্নে কার্যত নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে। সিরাম ইনস্টিটিউট এবং ভারতের বায়োটেক করোনা ভ্যাকসিন তৈরি করছে। এমনকি তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্যও তারা অনুমোদন চেয়েছে। আর এরই মধ্যে পুজোর আগে সবচেয়ে বড় খবর হল রাশিয়ার করোনা ভ্যাকসিনের জন্য বন্ধ দরজা খুলে দিল ভারত।
জানা গিয়েছে, রাশিয়ার বহু প্রচলিত বা বহু প্রতীক্ষিত স্পুটনিক’ করণা ভ্যাকসিনের ট্রায়াল’ শুরু হতে চলেছে ভারতে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সংস্থাকে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমদিকে রাশিয়ার করোনা ভ্যাকসিন ভারতে আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তী সময়ে শেষমেষ রাশিয়ার করোনা ভ্যাকসিন ট্রায়ালে অনুমতি দেওয়া হল।
স্পুটনিকের বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডক্ট রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই ঘোষণা করেছিল ডক্টর রেড্ডি’স ল্যাবকে ১০ কোটি স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হবে সরবরাহের জন্য। ফলে ভারতে করোনা ভ্যাকসিন বাজারে আসার ক্ষেত্রে আশার আলো দেখছেন চিকিৎসকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…