নিউজ

১০০ টাকা ক্ষতিপূরণ নিয়ে বচসা, চিড়িয়ামোড়ে বাসচালককে পিষে দিল আর একটি বাস চালক

কলকাতা: ১০০ টাকা নিয়ে বচসা। আর তার জেরেই এক বাস চালককে পিষে দিল অন্য আর একটি বাস চালক। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে কাশীপুরের চিড়িয়ামোড়ে। এই ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হাওড়া-ব্যারাকপুর রুটের এস-১২ বাস চালাচ্ছিলেন পূর্ণেন্দু নন্দী নামে এক ব্যক্তি। সেই সময় উল্টো দিক থেকে ৭৮ নম্বর রুটের একটি বাস এসে পূর্ণেন্দু নন্দীর বাসে ধাক্কা মারে। এর ফলে তার বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। বাস থেকে নেমে তিনি ১০০ টাকা ক্ষতিপূরণ চান। আর সেই নিয়ে বিবাদ শুরু হয়। এমনকি বিবাদ এতটাই চরমে ওঠে যে, ৭৮ নম্বর রুটের বাস চালক নিজের বাসটিকে চালিয়ে নিয়ে চলে যান। এমনকি যাওয়ার সময় সেই বাস দিয়ে পিষে দিয়ে যান পূর্ণেন্দু নন্দীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গিয়েছে, মৃত বাস চালকের বাড়ি হুগলির রিষড়ায়। সেখানে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী ও একটি মেয়ে । পরিবারে তিনিই একমাত্র রোজগেরে সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কিন্তু শুধুমাত্র ১০০ টাকার জন্য একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে? এটাই ভাবাচ্ছে পুলিশকে। ১০০ টাকাটাই আসল কারণ নাকি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে। এই প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এমনকি আশেপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চলছে। ইতিমধ্যেই অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি তার বাসটিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026