নিউজ

পুজো উদ্বোধনে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মোবাইলে ক্যামেরাবন্দি করলেন মণ্ডপশয্যা

কলকাতা: পুজো আসতে আর মাত্র চারদিন বাকি। রাজ্য জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে মানুষ একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। তবে এ বছর বেশিরভাগ পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও একাধিক পুজোমণ্ডপের উদ্বোধন করেন তিনি। তবে শুধু পুজো উদ্বোধন করা নয়, এর পাশাপাশি এদিন ছবিও আঁকেন তিনি। এমনকি সেই ছবি নিজের মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন তিনি।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অজেয় সংহতির পুজো উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। আর সেখানেই ক্যানভাসে রং দিয়ে ছবি আঁকেন মমতা।এরপর ৪১ পল্লীর পুজো উদ্বোধন করেন। তারপর গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সঙ্ঘের পুজোতেও যান মমতা। তবে শুধু নিজের আঁকা ছবি ক্যামেরাবন্দি করা নয়, এদিন বিভিন্ন মণ্ডপসজ্জাও ক্যামেরাবন্দি করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সমস্রকম করোনাবিধি মেনেই রাজ্যে পুজো করার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ঘোষণা করেছেন, ৫০ হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। যদিও করোনা পরিস্থিতিতে বারোয়ারি পুজো হওয়াটা যুক্তিযুক্ত নয় এবং শুধুমাত্র পুজো কমিটিগুলিকে কেন আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার? এই মর্মে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তবুও পুজো নিয়ে রাজ্য সরকার এখনও নিজের সিদ্ধান্তে অনড়,এমনটা বলাই যায়।

তবে করোনা পরিস্থিতিতে পুজো হলে করোনার ভয়ে রূপ দেখতে পারে সকলে এই আশঙ্কা করেছেন রাজ্যের চিকিৎসকরা। এমনকি রাজ্য সরকারকে এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে রাজ্যের ডক্টরস ফোরামের পক্ষ থেকে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026