নিউজ

করোনায় আক্রান্ত হলেন দিলীপ ঘোষ, ভর্তি হাসপাতালে

কলকাতা: দিন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সেই সময় সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন তিনি। অসুস্থতার জন্য বাড়িতেই তিনি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায় যদিও কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে এবার সেই কারণ প্রকাশ্যে এল। করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে।

জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ জ্বর নিয়ে হাসপাতাল ভর্তি হন দিলীপ ঘোষ। সেখানেই তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গায়ে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক। যদিও তাঁর পরিবার-পরিজন হোম আইসোলেশনে রয়েছেন কিনা, সে বিষয় এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, আনলক হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জনসভা করতে দেখা দিয়েছে দিলীপ ঘোষকে। এমনকি কর্মীদের সঙ্গে জনসংযোগও সেরেছেন তিনি। আর এরই মধ্যে সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানেও যোগ দিয়েছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি ভুলে কার্যত কাতারে কাতারে লোক এই অভিযানে যোগ দিয়েছিল। এই অভিযানের দিন কয়েক পরেই দিলীপ ঘোষের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। তাহলে কি নবান্ন অভিযান থেকেই করোনা ভাইরাস তাঁর শরীরে এসেছে?

যদি সেটাই হয়, তাহলে যে সকল বিজেপি কর্মী সেদিন এই অভিযানে যোগদান করেছিলেন, তাদেরও করোনা হওয়ার একটি প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। এমনকি এই নবান্ন অভিযানে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য থেকে শুরু করে আরও অনেকে। পরবর্তী সময়ে তাঁদেরও করোনা আক্রান্তের খবর কি মিলতে পারে? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026