জ্যোতিষ

আজ ১৭ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ এই রাশির জাতক-জাতিকাদের শরীর খুব একটা ভালো যাবে না। যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তারা সমস্যায় ভুগতে পারেন। শ্বাসকষ্ট জনিত সমস্যা এড়িয়ে চলার জন্য হলুদ দুধ পান করুন ও তুলসী মধু খাওয়া অভ্যাস করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ। পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। আপনার আজকে শুভ রং হলুদ। অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ে মন দিন।

বৃষ – বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অতি উত্তম। কাজে সফলতা অর্জন করতে পারবেন। অপ্রত্যাশিত সুনাম অর্জন করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম। নতুন কোন জায়গায় টাকা লগ্নি এর ব্যাপারে সাবধান হোন। বিদ্যার্থীদের আরও মনোযোগ বাড়ানো দরকার। শুভ রং নীল। যৌন আবেদন আকাঙ্খিত ফল পেতে পারেন। বৈবাহিক সম্পর্কে নতুন কিছু ঘটতে পারে।

মিথুন – আজ আপনার ভ্রমণের যোগ রয়েছে। আজকের দিনে আপনি কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন এবং নতুন কোন কিছু কিনতে পারেন। ব্যবসায়ীরা বকেয়া অর্থ আজকে ফেরত পাবেন। এই রাশির সমস্ত জাতক-জাতিকাদের প্রাপ্তির সুযোগ রয়েছে। তবে প্রেমের ব্যাপারে আজকের দিনটি মোটেই শুভ নয়। অকারণ বিতর্কে আপনার জড়িয়ে পড়তে পারেন। আপনার স্ত্রী বা স্বামী কি উপযুক্ত সময় দিন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়।

কর্কট – আজকে আপনি অকারণে যে কোন তর্ক বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। চাকুরী ক্ষেত্রে আপনি অপদস্থ হতে পারেন। আপনার যদি বিনোদনের ক্ষেত্রে অর্থ অপচয় এর চিন্তা ভাবনা থেকে থাকে তবে তা অবিলম্বে পরিত্যাগ করুন। কারণ আপনার আজকে অর্থনাশ ও সম্ভাবনা রয়েছে। সম্ভব হলে কোন দুস্থদের জন্য অথবা বস্ত্র দান করুন। আমোদ-প্রমোদের জন্য সময় বাঁচিয়ে রাখুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ নয়। অমনোযোগিতা আপনার বিদ্যার উপর প্রভাব ফেলতে পারে। আপনার আজকে শুভ রং গোলাপি। বিছানায় গোলাপি চাদর অথবা গোলাপি বস্ত্র পরিধান করতে পারেন একটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে।

সিংহ – এই রাশির জাতক-জাতিকাদের শরীর ভালো থাকবে। পুরনো কোনো রোগ থাকলে সেই রোগ থেকে অনেকটাই প্রতিকার মিলবে। তবে নতুন কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভব হলে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি খুবই শুভ। প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। অর্থ ভাগ্য আজকে আপনার ভালো। ব্যবসায়ীরা কিঞ্চিৎ লাভের মুখ দেখতে পারবেন। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটি শুভ। যারা হার্ডওয়ারের কাজ করেন তারা লাভের মুখ দেখতে পারবেন।

কন্য – স্ত্রী জাতিকে অবহেলা করা ঠিক নয়। নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন। স্ত্রীর মন জুগিয়ে চলুন হয়তো আপনার বিরাট কোনো প্রাপ্তি হতে পারে। দুরের আত্মীয় নিকটে আসার সম্ভাবনা রয়েছে। আপনার বাড়িতে যদি পোষ্য থেকে থাকে তবে তার জন্য অতিরিক্ত যত্ন নিন। নতুন কোন দ্রব্য কেনার সম্ভাবনা রয়েছে। আপনার আজকে শুভ রং সাদা। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

তুলা – যারা বৈবাহিক জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অতীব শুভ। আপনার মনের কামনা আপনার স্ত্রী অথবা স্বামীকে সুখ দিতে পারবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে। আপনারা দুজনে বসে আজকে নতুন কোন কাজ করার পরিকল্পনা করতে পারেন। আর্থিক যোগ মিশ্র। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মন্দ যাবে, তাই যথা সম্ভব মনোনিবেশ করার চেষ্টা করুন। চেষ্টার ফল কখনো বৃথা যায় না, তাই আপনার পরিশ্রম আপনাকে বিদ্যায় সাফল্য এনে দিতে পারে। আপনার আজকে শুভ রং নীল।

বৃশ্চিক – এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে না। জ্বর সর্দি কাশিতে ভুগতে পারেন। যারা সিওপিডির পেশেন্ট তারা সাবধানে থাকুন। সম্ভব হলে চিকিৎসকের সাহায্য নিন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র। পরীক্ষায় সাফল্যের জন্য অতিরিক্ত মনোনিবেশ প্রয়োজন। খুচরা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র। নতুন কোন জায়গায় টাকা লগ্নি করতে পারেন। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটি মিশ্র।

ধনু – আজকের দিনটি আপনার কাছে সিদ্ধান্ত নেওয়ার দিন। চাকরি বা ব্যবসা বা প্রেম যে কোন ব্যাপারে আজকে আপনাকে চটজলদি সিদ্ধান্ত নিতে হতে পারে। যারা চাকুরীজীবী তাদের জন্য আজকের দিনটি শুভ। বসের প্রশংসা পেতে পারেন। আপনার উপস্থিতি সহকর্মীদের ঈর্ষার কারণ হয়ে দাড়াতে পারে। তাই সংকল্প ঠিক রাখুন ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে পরিচালনা করুন। আপনার আজকে শুভ রং সবুজ। প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন।

মকর – আপনার নিকটবর্তী কোন আত্মীয় অথবা বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। হয়তো আপনার খুব ঘনিষ্ঠ কেউ আপনার জন্য নতুন কোন ফন্দি আঁটছে অথচ আপনি ধরতেই পারছেন না তাকে। সুতরাং কাউকে বিশ্বাস করার আগেই সতর্ক হোন। প্রেমে আশানুরূপ ফল পেতে পারেন। যেহেতু আজ শনিবার আপনি চাইলে বড় ঠাকুরের উপোস করতে পারেন। আপনার শুভ রং বেগুনী। এই রঙের পোশাক থাকলে তা স্নানের পর পড়ুন।

কুম্ভ – আজকে আপনি যেকোনো কারণে মানসিক ক্লেশ পাবেন। যিনি আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবেন আপনি হয়তো তার কাজ বুঝতে পারবেন কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারবেন না। পারিবারিক অশান্তি বৃদ্ধি যোগ রয়েছে। সম্ভব হলে আজকে আপনি কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। জিতু আজকে শনিবার আপনি চাইলে বড় ঠাকুরের উপোস করতে পারেন। আপনার শরীরের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন আছে।

মীন – আজকে আপনার ধনাগমের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অতীব শুভ। আপনার যদি লটারি কাটার অভ্যাস থেকে থাকে তবে আপনি আজ লটারি কাটতে পারেন। বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা বৈবাহিক জীবনে আবদ্ধ তাদের পারিবারিক সুখ-সমৃদ্ধি হ্রাসের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার স্ত্রী অথবা স্বামী উত্তেজনাপূর্ণ কিছু করার চেষ্টায় থাকলেও বিবাদ হওয়ার প্রবল সম্ভবনা থাকছে। বরং নিজেকে সময় দিন। বই পড়ুন, গান শুনুন অথবা কিছু কেনাকাটা করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026