ইদানিং খবরের শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী মোনালিসা। কখনো তিনি পোস্ট করছেন হট ফটো, কখনো বা নাচের ভিডিও। তাঁকে রীতিমত ট্রোল করছেন নেটিজেনরা। কিন্তু মোনালিসাকে কেউ থামাতে পারেনি। মোনালিসা নিজের ইন্সটাগ্রামে নিজের ইচ্ছামত পোস্ট করছেন। সম্প্রতি তিনি ফুলের সাজে একটি ফটো শেয়ার করে লিখেছেন যে,তিনি ফুলের রানি যিনি সবসময় নিজেকে মেলে ধরতে চান। এবার নেটিজেনরা মোনালিসার এই ছবিটি পছন্দ করেছেন। এর আগে মোনালিসা যে নাচের ভিডিওগুলি শেয়ার করেছিলেন তাতে তিনি আদৌ নাচ জানেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এবার ফুল দিয়ে তৈরী টপ পরে তাঁকে অনন্যা লেগেছে।
মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। তাঁর জন্ম কোলকাতায়। আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর তিনি কিছু ওড়িয়া মিউজিক ভিডিও এবং কিছু বাংলা টেলিফিল্মে কাজ করেন। এরপর কেরিয়ার গড়ার জন্য মোনালিসা মুম্বই পাড়ি দেন। সেখানে তিনি ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন । মোনালিসাকে খ্যাতি এনে দেয় কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ । মোনালিসা দর্শকদের কাছে হয়ে ওঠেন পাশের বাড়ির মেয়ে। ‘বিগ বস’ জিততে না পারলেও মোনালিসার কেরিয়ার গ্রাফ বদলে যায়। তিনি টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ভালো কাজ পেতে শুরু করেন। সম্প্রতি তিনি বাংলা ওটিটি প্লাটফর্ম হইচই-এর একটি ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’- তে ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে বাংলার দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।
এই মুহূর্তে মোনালিসা স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘নজর সিজন-2’ তে অভিনয় করছেন। এর আগে এই সিরিজের সিজন ওয়ানে অভিনয় করেছেন মোনালিসা। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতের সাথে। সব মিলিয়ে মোনালিসা আবার ঘুরে দাঁড়িয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…