নিউজ

সাতসকালে মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা

কলকাতা: সপ্তাহের প্রথম দিন ব্যস্ত জীবনের মধ্যেই হঠাৎ ঘটল ছন্দপতন। মানিকতলায় আজ, মঙ্গলবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গোটা দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা লরির। এই ধাক্কার অভিঘাতে ধসে পড়েছে পুরনো বাড়ির ঝুলবারান্দা। ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে জখম চার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকতলার মত জনবহুল রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং হাসপাতালে নিয়ে গেলে এই চারজনের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আমহার্স্টট্রিট থানার পুলিশ। আটক করা হয়েছে ধাক্কামারা লরিটিকে। যদিও লরি চালককে গ্রেফতার করা হয়েছে কিনা, এখনও পর্যন্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

সাতসকালে এমন ভয়াবহ দুর্ঘটনার ফলে গোটা মানিকতলা চত্বর বিপর্যস্ত হয়ে রয়েছে। এমনকি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলেও খবর। যে ঝুলবারান্দা ধসে পড়েছে, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। সব মিলিয়ে মানিকতলার এই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026