নিউজ

১০ বছরের রেকর্ড ভাঙল আলুর দাম, আলু কিনতেই নাভিশ্বাস সাধারণ মানুষের

গত এক দশকের মধ্যে এইবারে সবথেকে বেশি হয়ে গেল আলুর দাম। বাঙালির প্রায় প্রত্যেক রান্নাতেই আলুর ভূমিকা অনস্বীকার্য। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে আলুর দাম বিগত ১৩০ মাসের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এক বছরে আলুর দাম হয়ে গিয়েছে প্রায় দ্বিগুণ। আর এই কারনেই বর্তমানে টান পড়েছে বাঙালির হেঁশেলে।

মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দিল্লিতে চলতি অক্টোবর মাসে গড়ে আলুর দাম থাকে ৪০.১১ টাকা। দিল্লিতে জিনিসপত্রের দাম কিছুটা হলেও বেশি। দেশের বাকি অংশে দিল্লি থেকে বেশ কিছুটা কম থাকে আলুর দাম। কিন্তু এবারে গোটা দেশের প্রায় সর্বত্রই আলুর দাম ঘোরাফেরা করছে প্রতি কেজি ৪০ টাকার কাছাকাছি। এরকম মূল্যবৃদ্ধি শেষ দেখা গিয়েছিল ১১ বছর আগে।

এছাড়া মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এবারে গত বছরের তুলনায় আলুর দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। কলকাতার হিসাব করতে গেলে, গত বছর অক্টোবর মাস নাগাদ আলুর দাম ছিল প্রতি কেজিতে ২১ টাকার কাছাকাছি। কিন্তু এবারে সেই দাম ঘোরাফেরা করছে ৪০ টাকা আশে পাশে।

এই মুহূর্তে আলুর দাম কিছুটা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতামত, বছরের অন্য সময় ১৫ কি ১৬ টাকা কিলো আলু থাকলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আলুর দাম থাকে ২০ থেকে ২২ টাকার আশেপাশে। কিন্তু এবারে, সেই দাম সমস্ত রেকর্ড ছাপিয়ে পৌঁছে গেছে ৪০ টাকার দোরগোড়ায়। যা নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে। তবে এই লাগামছাড়া দাম কি করে কমানো সম্ভব হবে সে বিষয়ে এখনও কোনো সদুত্তর দেয়নি খাদ্য মন্ত্রক।

তবে, বিশেষজ্ঞ মহলের ধারণা, আবার যখন শীত পড়বে তখন আলুর দাম কিছুটা হলেও কমবে। সেই সময় আলুর দাম আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক বছর শীতে গুদামে যে পরিমাণ আলু মজুদ রাখা হয় সেই পরিমাণে এবারে কিছুটা কম। এছাড়াও লকডাউন এর জন্য, সরবরাহ এবং বন্টন ব্যবস্থা তে অনেক সমস্যা হয়েছে। এই কারণেও দেশে আলুর মূল্য বৃদ্ধি হতে পারে বলে অনেকের মতামত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026