নিউজ

অ্যামোনিয়া গ্যাস লিক করে প্রয়োগরাজের ইফকো প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত দুই, আহত বহু

প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ইফকো প্ল্যান্টে বড় দুর্ঘটনা। অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত ২। সেইসঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও ১৫ জনের। ইউরিয়া তৈরির সময়ে পাম্পে কোথাও লিক হয়ে যায়। সেই থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করেই এই দুর্ঘটনা বলে অনুমান।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি হয়। সেই সময়ে ওই প্ল্যান্টে উপস্থিত আধিকারিক ভিপি সিং লিকটি বন্ধ করতে এসেছিলেন। কিন্তু তিনি পুরোপুরি ঝলসে যান। তাঁকে উদ্ধার করতে এসে একই অবস্থা হয় আরও এক আধিকারিক অভয়ানন্দের। ঘটনাস্থলে থাকা জনা ১৫ কর্মী অসুস্থ হয়ে যান। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞানও হয়ে যান বলে খবর। পরে সেই সংবাদ পেতেই বিশেষজ্ঞদের একটি দল আসে ঘটনাস্থলে। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিপি সিং ও অভয়ানন্দ দুজনেই মারা গিয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনাটি হল, সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকেরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আমচকাই অ্যামোনিয়া গ্যাল লিক হয়ে যায়। সেই সময়েই লিকটি বন্ধ করতে যান আধিকারিক ভিপি সিং। কিন্তু তিনি পুরোপুরি ঝলসে যান। পরে আরও এক আধিকারিক অভয়ানন্দের একই অবস্থা হয়। ওই দুজনকে কোনও রকমে বের করে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত্যু হয়। সেইসঙ্গে আরও অনেকে অসুস্থ হয়ে যান। তড়িঘড়ি সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন বিশেষজ্ঞদের একটি বিশেষ দল। গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখেন। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। ওই বিশেষজ্ঞ দল সঙ্গে সঙ্গে চলে আসায় বড় রকম ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। না হলে অবস্থা আরও খারাপ হত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে আশেপাশের এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026