কলকাতা: নিউটাউনের একটি হোটেলের ঘরে মিলল এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। দেহটি একটি চাদরে মোড়া অবস্থায় ছিল। খাটের উপরে পড়েছিল। মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির সঙ্গে ওই মহিলা হোটেলে যান। আইডি কার্ড অনুযায়ী, দু’জনেরই বাড়ি মেদিনীপুরে।
জানা গিয়েছে, চুমকি ঘোষ ও অমিত ঘোষ মঙ্গলবার দুপুরে নিউটাউনে ওই হোটেলের ঘর বুক করেন। মঙ্গলবারেই সন্ধ্যা ৭টায় ঘর ছাড়ার কথা ছিল। হোটেল কর্তৃপক্ষ দুজনেরই পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ঘর দেয়। অমিত এরপর হোটেল থেকে বেরিয়ে যায়, স্টাফদের বলে, খুব তাড়াতাড়িই ফিরবে।
এরপর রাত ৮টা বেজে যাওয়ার পরেও, দুজনের কেউই ফেরেনি। অথচ, তাদের ৭টায় চেক-আউটের কথা। হোটেলকর্মীরা রুমে ল্যান্ড ফোনে ফোন করেন। কোনও উত্তর মেলেনি। হোটেলকর্মী অপু সাউয়ের কথায়, ‘ওরা দুপুর দেড়টায় এসেছিল। নিজেদের দম্পতি বলেই পরিচয় দেয়। সঠিক পরিচয়পত্র দেয়। আমরা ফটোকপি রেখে দিই। ওরা বলে, সন্ধে ৭টায় ঘর ছেড়ে দেবে। ৮টা বেজে যাওয়ার পরেও চেক আউট করছিল না। রুমে ল্যান্ড ফোনে ফোন করেও সাড়া না-মেলায় আমরা দরজা ভেঙে ঢুকি। দেখি, টিভি চলছে। খাটের উপরে চাদরে মোড়া অবস্থায় পড়ে রয়েছে মহিলার দেহ। আমরা কিচ্ছুতে স্পর্শ করিনি। পুলিশকে জানাই।’ অমিত ঘোষের সঙ্গে চুমকি ঘোষের সম্পর্ক নিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। একই সঙ্গে অমিতের খোঁজ ও তল্লাশি চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…