খেলা

সাত পাকে বাঁধা পড়েছেন যুজবেন্দ্র চাহাল, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের বিয়ের ছবি

নয়াদিল্লি: আগেই বাগদাদ পর্ব সারা হয়ে গিয়েছিল। আর এবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। চলতি বছরের আগস্ট মাসে চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন যুজবেন্দ্র। তারপর থেকেই একাধিকবার খেলার বাইরেও তাকে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে। এমনকি খবরের শিরোনামে নিজের জায়গা করে নিয়েছিলেন ধনশ্রীও। আর এবার গতকাল, মঙ্গলবার দুজনের চার হাত এক হয়ে গেল। নিজের টুইটার অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন ভারতের তারকা স্পিনার। সেই সমস্ত ছবি ভাইরাল হতে এতটুকু সময় দেয়নি। সকলে এই নতুন দম্পতিকে তাদের আগামী যাত্রাপথের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে নিজের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে যুজবেন্দ্র লিখেছেন, ‘আমরা কোনও একটা সময়ে পথ চলতে শুরু করেছিলাম। তারপর দুজনেই জীবনের চিরকালীন আনন্দ দুজনের মধ্যে খুঁজে পাই। অবশেষে ধনশ্রীকে পেলাম সারা জীবনের জন্য।’ সম্প্রতি আইপিএল এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলে দেশে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। আর তারপরেই নিজের বিয়েটা সেরে ফেললেন তিনি।

প্রসঙ্গত, আইপিএল চলাকালীন দুবাইতে উড়ে গিয়েছিলেন ধনশ্রী। সেখানে যুজবেন্দ্রর দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। এমনকি খেলার বাইরে বেশ কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন যুজবেন্দ্র। অবশেষে বছরের শেষে তাঁদের শুভ পরিণয় ঘটল। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি চাহালের অনুগামীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026