পলিটিক্স

অমিতকে আপ্যায়নকারী বাসুদেব বাউল এর মেয়ের d.ed পড়ার ব্যবস্থা করলেন অনুব্রত, ঘুরিয়ে খোঁচা দিলেন বিজেপিকে

এবারে বাসুদেব বাউল এর মেয়ের d.ed করার ব্যবস্থা করে দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের সফরে এসে এই বাসুদেব বাউল এর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে সেই বাড়িতেই সাহায্য করতে গেলেন অনুব্রত মণ্ডল।

অনুব্রতর কথায়,”অমিত শাহ এসেছিলেন। বাসুদেব বাবুর বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু উনি নিজের কিছু কথাই বলতে পারেননি। অমিত শাহ নাটক করতে এসেছিলেন। নাটক হয়ে গেছে, চলে গেছেন। উনার মেয়ে d.ed করতে চায়, এবং এই কারণে তিনি আমাদের শিক্ষা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। বাসুদেব বাবু জানিয়েছেন, তার পক্ষে দেড় লক্ষ টাকা দিয়ে মেয়েকে d.ed করানো সম্ভব নয়। এইজন্য আমি প্রলয়কে বলে দিলাম ওকে d.ed টা করিয়ে দিতে।”

বাসুদেব বাউল বললেন,”আমি নিজের বাড়িতে রেশনের চাল খাই। অমিত শাহের জন্য মিনিকেট এনেছিলাম। ওরা আমাকে কোন সাহায্য করেনি। বিজেপি দলের কেউ আর যোগাযোগ রাখেননি। আমি ভেবেছিলাম, অমিত শাহ কে বলব আমার মেয়ে এমএ করে বসে আছে টাকার জন্য d.ed করতে পারেনি। কিন্তু তা বলা সম্ভব হয়ে উঠলো না।”

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন বাসুদেব এবং তার মেয়ে সুমনা। পাশাপাশি ছিলেন তার দুই ছেলে শুভময় এবং জয়ন্ত। তাদের সকলের উপস্থিতিতে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে বাসুদেব বাবুকে সাহায্যের কথা ঘোষণা করেন। এই সাহায্যের পরে নতুন করে সমীকরণের গন্ধ পেয়েছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026