নিউজ

ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে আতঙ্ক, গত একমাসে UK থেকে আসা যাত্রীদের খুঁজে বের করার পরিকল্পনা কেন্দ্র্রের

নয়াদিল্লি: নয়া করোনা স্ট্রেনে আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। বড়দিনের আগে কার্যত চিন্তার ভাঁজ পড়েছে বরিস জনসনের কপালে। তবে এই নয়া করোনা স্ট্রেন নিয়ে এ দেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ দেশে করোনার নয়া স্ট্রেন এখনও মেলেনি, এমনটাই NITI Aayog সদস্য ভি কে পল দাবি করেছেন। এই দিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনওরকমে ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তাই গত একমাসে ব্রিটেন থেকে এ দেশে যে সকল যাত্রীরা এসেছে, তাদের খুঁজে বের করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ব্রিটেন থেকে এ দেশে এসেছে আট জন। রক্ত পরীক্ষা করায় তাদের প্রত্যেকের শরীরেই করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কিন্তু সেগুলি করোনার নতুন স্ট্রেন নয়। বাকি আরও বেশ কয়েকজনের রক্ত পরীক্ষা করা হয়েছে। কিন্তু রিপোর্টে এখনও এসে পৌঁছায়নি। ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ মেলার পর থেকে বহু দেশ সতর্ক হয়ে গিয়েছে। তাই ভারত সহ একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রেখেছে। তবে এই মুহূর্তে ব্রিটেন ছাড়া করোনার নতুন প্রজাতির সংক্রমণ অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকার মত দেশে মিলেছে। আর এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া। চলছে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ। তাই চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআইয়ের কপালেও।

ব্রিটেনে করোনার নতুন প্রজাতির সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন যে, এই নতুন সংক্রমণ দ্রুতগতিতে ছড়ালেও তার মৃত্যুর সম্ভাবনা বেশি, এমনটা এখনও প্রমাণিত হয়নি। তবে ব্রিটেনের পাশাপাশি একাধিক দেশ করোনার এই নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় পড়েছে, এমনটা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026