মুর্শিদাবাদ: কীভাবে পুজো হবে, করোনাবিধি কীভাবে মানা হবে, এই সকল প্রশ্নে কার্যত জেরবার ছিল আম বাঙালি। অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়ে ভাল-মন্দ মিশিয়ে কেটে গেল এ বছরের দুর্গোৎসব। যদিও কার্যত দর্শকশূন্য ছিল মণ্ডপ, তবুও মনের আনন্দে পরিবার পরিজনদের সঙ্গে বাঙালি মেতে উঠেছিল নিজের ছন্দে। কিন্তু ছন্দপতন ঘটল বিসর্জন ঘিরে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। নৌকা ডুবে মৃত্যু পাঁচ জনের। মুর্শিদাবাদের বেলডাঙায় ডুমনিদহ বিলে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে বিলের মাঝখানে আচমকাই উল্টে যায় পাশাপাশি থাকা দুটি নৌকা। আশেপাশে আরও নৌকা থাকায় দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। যদিও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। মৃত অবস্থায় উদ্ধার করা হয় পাঁচজনকে। প্রাথমিকভাবে নৌকায় প্রতিমাসহ অতিরিক্ত লোক উঠে যাওয়ায় বিপত্তি বলে মনে করা হচ্ছে। এছাড়াও নৌকার অবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…