নিউজ

নির্বাচনের আগে ভারতের সঙ্গে একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি সেরে ফেলল আমেরিকা

ওয়াশিংটন: সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগে ভারতের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বেশ কিছু চুক্তি সেরে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম হল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান। অর্থাৎ ভারতকে গোয়েন্দা তথ্য দেবে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের আসনে বসবেন কিনা, তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক মহলে। আর তারই মধ্যে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের জুলুমগিরি খর্ব করার জন্য ভারতকে পাশে চেয়েছে ট্রাম্প প্রশাসন। আর ভারত-আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে। আজ, মঙ্গলবার ভারত ও আমেরিকার টু প্লাস টু বৈঠক ছিল। সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এম্পায়ার এবং মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়র সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আমেরিকার দুই প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। এদিনের বৈঠক থেকেই বেশ কিছু প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি দুই দেশের মধ্যে সাক্ষর হয়েছে।

বৈঠক শেষে মার্কিন বিদেশ সচিব পম্পেয় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গণতন্ত্রের বন্ধু নয় চিনা কমিউনিস্ট পার্টি। যেভাবে হুমকির কারণ হয়ে বর্তমানে দাঁড়িয়েছে চিনা কমিউনিস্ট পার্টি, তাতে ভারত ও আমেরিকা কঠিন ব্যবস্থা নিচ্ছে। চিনে আইন-শৃঙ্খলার কোনও বালাই নেই।’ এভাবেই ভারত-আমেরিকার টু প্লাস টু বৈঠক শেষেও চিনকে একহাত নিতে ছাড়ল না আমেরিকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026