নিউজ

বাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক যুবক আহত আরও ১

বাঁকুড়া: বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু যুবকের। গুরুতর আহত আরও ১ যুবক। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। আজ, শনিবার (Saturday) দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে। ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)। ডাম্পারের চালক ও খালাসি পলাতক।

জানা গেছে শনিবার বাঁকুড়ার পাত্রসায়রের তালসাগরা গ্রামের ৩ যুবক বাইকে করে জামকুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। মৃত যুবকের নাম সাগর কেওড়া। গুরুতর আহত হন আরও ১ যুবক। স্থানীয়রাই আহত যুবককে প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেন। তারপর অবস্থার অবনতি হতে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাঁদের। এলাকায় যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ – অবরোধ শুরু করেন স্থানীয়রা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধে আটকে পড়া মানুষদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেমন কোনও সক্রিয়তা দেখা যায়নি পুলিশের মধ্যে। তবে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। যদিও ডম্পারের চালক ও খালাসি পলাতক। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026