নিউজ

টিকাকরণের প্রথম দিনেই অ্যাপ বিভ্রাট! কাজ করছে না কেন্দ্রের Co-Win অ্যাপ

কলকাতা: টিকাকরণে (Vaccinatiom) প্রথম দিনেই অকেজো Co-Win App, আজ, শনিবার (Saturday) থেকেই দেশে শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচী। শুরুর দিনেই সমস্যা দেখা গেল Co-Win App-এ। এই অ্যাপের মাধ্যমে, করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কারা পেলেন এবং পেতে চলেছেন, এমন ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হচ্ছে। কিন্তু আপাতত এ রাজ্যে প্রতিষেধক নেওয়ার আগে ও পরে কো-উইন অ্যাপে নাম তোলা যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Ministry)।

আর তার বদলেই বিপাকে পড়েই রেজিষ্ট্রেশন এবং প্রতিষেধক দেওয়ার পরে হাতে লেখা স্লিপ দেওয়া হবে গ্রাহককে। সূত্রে খবর,নেটওয়ার্কের সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত। প্রতিটি কেন্দ্রে প্রায় ১০০ জনের নাম রয়েছে। তাঁদের নাম কো-উইন অ্যাপে নথিভুক্ত করার কথা। কিন্তু নাম তুলতে গিয়ে দেখা যায়, এক-একটি নামের জন্যই অতিরিক্ত সময় লাগছে। সারা দেশ জুড়ে ওই অ্যাপের ব্যবহার চলছে। তার ফলে সার্ভার বসে যাওয়াতেই সমস্যা দেখা দিয়েছে। ফলে প্রথম দিনেই সমস্যায় পড়তে হচ্ছে।

শনিবার থেকে শুরু হল টিকাকরণ। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। ২৮ দিন পর আরও একবার তাঁদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের কথা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026