ভার্জিনিয়া: লটারি কেটে কোটিপতি হওয়ার ঘটনা একাধিক রয়েছে কিন্তু প্রত্যেকটি লটারিতেই কোটি টাকা জেতার দৃষ্টান্ত বোধ হয় এই প্রথম। আমেরিকার ভার্জিনিয়ায় কোয়াম ক্রস নামক এক ব্যক্তি নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য আট জায়গায় মোট দুটি করে অর্থ্যৎ মোট ১৬০ টি লটারি কেটেছিলেন। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি জ্যাকপট পেয়েছেন। আর তাই এই মুহুর্তে তার প্রাপ্ত অর্থের পরিমাণ ছয় কোটি টাকা, যা জানতে পেরে কার্যত আবেগে ভাসছে ওই ব্যক্তি।
জানা গিয়েছে, সব মিলিয়ে ক্রসের প্রাপ্ত অর্থের পরিমাণ ৮০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যেটা হয় ৫.৯ কোটি। এই আমেরিকান নাগরিক নিজের বিশাল অর্থের প্রাপ্তি দেখে বলেছেন, ‘এত টাকা আমি জিতেছি তা এখনও বিশ্বাস করতে পারছি না। নিশ্চিত হওয়ার জন্য অন্তত ৮২ বার প্রত্যেকটি টিকিটের নম্বর আমি মিলিয়ে দেখেছি। কারণ, আমি ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে।’ তবে এর পাশাপাশি এত টাকা তিনি কীভাবে ব্যবহার করবেন বা কোন খাতে খরচ করবেন, তা নিয়ে তিনি বিস্তারিতভাবে কিছু জানাননি। তবে এই ঘটনা একেবারেই বিরল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…