বিনোদন

সমুদ্রসৈকতে ছেলে সহজের জন্মদিন পালন করলেন প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি

সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজের 7 বছরের জন্মদিন ছিল। প্রত্যেক বছরের মতো এবারও ছেলে সহজকে নিয়ে তার জন্মদিনে পুরীতে জগন্নাথ দর্শনে গেলেন প্রিয়াঙ্কা। ছেলের জন্মদিনের কেক কলকাতা থেকেই নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ছেলেকে কোলে নিয়ে সমুদ্রেও নেমেছিলেন প্রিয়াঙ্কা। শুটিং-এর ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় বার করে প্রিয়াঙ্কা প্রতি বছর 9 ই ডিসেম্বর ছেলেকে নিয়ে পুরীতে যান। প্রিয়াঙ্কা নিজেই সহজ ও তাঁর পুরী ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেটিজেনরা মা ও ছেলের মিষ্টি মুহূর্তগুলির যথেষ্ট প্রশংসা করেছেন। প্রিয়াঙ্কা ও সহজের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

ইদানিং প্রিয়াঙ্কা ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন। দীপাবলির সময় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কয়েকটি কথা উদ্ধৃত করে ক্যাপশন দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, দীপাবলি আলোর উৎসব।, আলো সবার জন্য। কিন্তু আতসবাজির বিষাক্ত ধোঁয়ায় এই মহামারীর সময়ে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন। তাই মানবিকতার খাতিরে দীপাবলি শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে উদযাপন করার বার্তাই দিয়েছিলেন প্রিয়াঙ্কা। নেটিজেনরাও প্রিয়াঙ্কাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় থেকে সাধারণ মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলেন। তবে এই কথা তিনি মিডিয়ায় প্রচার করার পক্ষপাতী ছিলেন না। এছাড়াও প্রিয়াঙ্কা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সচেতনতা-মূলক বার্তা দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026