নতুন বছরের শুরুতেই সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড এবং ক্রিকেট দুনিয়ার প্রথম সারির সেলিব্রিটি বিরাট-কোহলি ও অনুষ্কা শর্মা। এর পাশাপাশি দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর খান। যদিও সইফ আলি খানের কাছে এটা চতুর্থবার পিতৃত্বের স্বাদ পাওয়া। আর এবার এদের তালিকায় নাম লেখাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস। এক প্রথম সারির ওয়েবসাইট দাবি করেছে যে, খুব শীঘ্রই বাবা-মা হওয়ার প্ল্যান করতে চান নিক-প্রিয়াঙ্কা।
এই মুহূর্তে বলিউডের এই সেলেব্রিটি জুটির ঠিকানা লন্ডন। প্রিয়াঙ্কার নতুন ছবির শুটিং চলছে সেখানে। আর সেখান থেকেই বেবি প্ল্যান করতে চান নিক-প্রিয়াঙ্কা। স্বভাবতই এই খবর প্রকাশে আসতে প্রিয়াংকার অনুগামীরা ভীষণ খুশি হয়েছে। দু বছরের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছে নিকপ্রিয়াঙ্কার। আর তাই এবার দুজনের মাঝখানে নতুন সদস্যকে আনার সময় এসে গিয়েছে বলে মনে করছে বি টাউন।
সম্প্রতি নিক শেয়ার করেছেন লকডাউন কি ভাবে তাঁদের দু’জনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেছেন, ‘এই খারাপ সময়ের মধ্যেও ভাল ব্যাপার হল, বাড়িতে সময় কাটাতে পারায় আমি আর প্রি অনেক কাছাকাছি আসতে পেরেছি। গত দু’বছরে অসম্ভব বিজি শিডিউলের জন্য যেটা সম্ভব ছিল না।’ নিকের এই কথার পর তাঁদের দুজনের বেবি প্ল্যানের খবর সকলকে বেশ আনন্দ দিয়েছে, এমনটা বলাই যায়। যদিও নিক-প্রিয়াঙ্কার পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…