সম্প্রতি অভিনেত্রী তিথি বসু ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল পিঙ্ক কালারের ক্রপ টপে একটি ছবি পোস্ট করেছেন। তিথির এই ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা তিথির এই লুকের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, স্টার জলসার উচিত তিথি বসু অভিনীত ‘মা’ সিরিয়ালটি আরো একবার সম্প্রচার করা।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তিথিকে বিখ্যাত করে তোলে ‘মা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ঝিলিক। ঝিলিকের অপাপবিদ্ধতা গেঁথে যায় দর্শকদের মনে। এই সিরিয়ালে অভিনয় করে তিথি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিল। তবে ‘মা’ সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি কমার্শিয়াল অ্যাড করেছিলেন। এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে নামভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি। এই মুহূর্তে সাইকোলজি অনার্স নিয়ে কলেজে পড়ছেন তিথি।
সম্প্রতি তিথি বিভিন্ন ড্রেসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন। বোঝাই যাচ্ছে, তিনি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চান। তবে নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করা শুরু করেছেন তাঁর চেহারার জন্য। তাঁরা এখনও ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের চেহারা মনে রেখেছেন। সুতরাং অনায়াসেই বোঝা যাচ্ছে, ঝিলিকের ইমেজ ভেঙে তিথির বেরিয়ে আসা ভবিষ্যতে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…