রাজ্য

কি অপরাধ করেছিলাম, লোকসভাতে একটাও সিট পেলাম না, জলপাইগুড়িতে দাঁড়িয়ে বার্তা মমতার

চাকরির প্রতিশ্রুতি মানে কি। প্রতিশ্রুতি শব্দটাই হলো ভাওতাবাজি। বিজেপির সমস্ত প্রতিশ্রুতি হল প্রতারণা। আগেও প্রতিশ্রুতি দিয়েছে আবারো প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে।জলপাইগুড়ির সভা থেকে এদিন চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে এরকম ভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বললেন, বিজেপি দাঙ্গা এবং কুৎসার নতুন ধর্ম তৈরি করার চেষ্টা করছে। এখানে সমস্ত লোক বড় বড় চোর। বিজেপির থেকে বড় চোর আর কেউ নেই। বিজেপির নেতারা বরং চম্বলের বড় বড় ডাকাত।” তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজের কাজের খতিয়ান তুলে ধরে পাহাড়বাসীর কাছে জিজ্ঞেস করলেন, কি অপরাধ করেছিলাম যে লোকসভায় একটা সিট পেলাম না।

লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরে এসেছে তৃণমূল। উত্তরবঙ্গে একটাও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। সবকটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। এবারে বিধানসভা ভোটে কি হবে সেই নিয়ে বেশ চাপে রয়েছে তৃণমূল। সেই কারণে এবারে তিন দিনের সফরে উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের প্রথম সভা ছিল তার জলপাইগুড়িতে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন,”আমরা কাজ করেছি। সে চোর এ চোর করিনি। জলপাইগুড়িতে প্রচুর কাজ হয়েছে। ৯৫% সরকারি পরিষেবা চালু হয়েছে। উত্তর কন্যা, স্টেট গেস্টহাউস সব তৈরি করেছি। কদিন পরে বেঙ্গল সাফারি শুরু হবে। জলপাইগুড়ির মেডিকেল কলেজের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। কোচবিহার মেখলিগঞ্জ হলদিবাড়ি সেতুর কাজ শেষ। কোচবিহারে ভাইয়াও সেতু তৈরি হচ্ছে।”

পাশাপাশি শুধুমাত্র উন্নয়নের খতিয়ান তুলে ধরা নয়, বিজেপিকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে। তিনি বলেছেন, “বিজেপি বলেছিল, লোকসভা ভোটে জিতল সাতটি চা বাগান খুলে দেব। একটাও খুলেনি। ১৫ লক্ষ-টাকা কতজন পেয়েছেন? গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি প্রত্যেকবার দেওয়া হয়। কটা গোর্খাল্যান্ড দেবেন। পাহাড়ের মানুষ বিজেপিকে বুঝতে পেরেছেন। তাদেরকে ধন্যবাদ।”

পাশাপাশি তিনি এদিন আসাদউদ্দিন ওয়াইসির দল এমআইএম কে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এই রাজ্যে বিজেপি কে উৎখাত করা আসল লক্ষ্য। পুরোনো নতুন সকলে মিলে কাজ করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026