মুম্বই: সপ্তাহের শুরুতে মুম্বাই বাসীদের ঘুম ভাঙল ঝাঁকুনিা খেয়ে। সাত সকালে ফের একবার কেঁপে উঠল বাণিজ্যনগরী। ফলে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ, সোমবার সকাল আটটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫। এ বিষয়ে এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থা তরফ থেকে জানা গিয়েছে মুম্বইয়ের ১০২ কিলোমিটার উত্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্র।
গত কয়েক দিন ধরে বেশ কয়েকবার ভূমিকম্প হযেছে গোটা মহারাষ্ট্র জুড়ে। কিন্তু কেন? এর পেছনে কি কোনও ভৌগোলিক ও বিজ্ঞানসম্মত কারণ রয়েছে? যদিও সে বিষয়ে কিছু সদুত্তর মেলেনি।
প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুর দিনেই দু’বার ভূকম্পন অনুভূত হয়েছিল বাণিজ্যনগরীতে। বারবার কেন কেঁপে উঠছে মুম্বই তথা মহারাষ্ট্র, তা নিয়ে রীতিমতো ধন্দে পড়েছেন ভূতত্ত্ববিদরা। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…