নিউজ

ট্রাম্প ক্ষমতায় না থাকলে আর একটা জঙ্গি হামলার সাক্ষী থাকবে আমেরিকা, হুঁশিয়ারি লাদেনের ভাইঝির

ওয়াশিংটন: ৯/‌১১-তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন হামলার কথা আজও সকলের মনে রয়েছে। ওসামা বিন লাদেন, এই নামের সঙ্গে আট থেকে আশি সকলের পরিচিত। আন্তর্জাতিক রাজনীতিতে ত্রাস বলতে যদি কাউকে বোঝায় তাহলে সেই ত্রাসের নাম হল ওসামা বিন লাদেন। তাঁর নেতৃত্বে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার বহুদিন পর অবশ্য আমেরিকার যৌথ বাহিনীর গুলিতে নিহত হন লাদেন। কিন্তু আজও আমেরিকার কাছে ত্রাস হয়ে রয়েছেন তিনি। আর এবার ওই ভয়াবহ হামলার স্মৃতিকে আরও একবার উস্কে দিলেন লাদেনের ভাইঝি নুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না থাকলে আরও একবার ৯/‌১১-র মতো ঘটনা আমেরিকায় ঘটতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি।

নভেম্বর মাসে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে লাদেনের ভাইঝির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকবিদরা। ৩৩ বছর বয়সী নুর এর আগেও একাধিকবার এমন মন্তব্য করেছেন। তিনি নিজে বহুবার আমেরিকায় গিয়েছেন বলেও দাবি করেছেন। আর এইবার তিনি বলেন, ‘লাদেনের নেতৃত্বে বহুবার জঙ্গী হামলার সম্মুখীন হয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জঙ্গিদের একেবারে মুল থেকে নিকেশ করেছেন। তাই উনি ক্ষমতায় যতদিন থাকবে, ততদিন আমেরিকা নিরাপদ। কিন্তু ট্রাম্প ক্ষমতায় না থাকলে আবার  ৯/‌১১-র মতো হামলা আমেরিকা দেখবে। এভাবেই নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টকে চাপে রাখলেন লাদেনের ভাইঝি।u

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026