নয়াদিল্লি: মহাকাশে একের পর এক রেকর্ড গড়েছে ইসরো তথা ভারত. চন্দ্রযান ২-এর পর এবার ইসরোর নতুন টার্গেট হল চন্দ্রযান ৩। আগামী বছরের শুরুতে ও মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে চন্দ্রযান ৩। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
গতবছর চন্দ্রযান ২ মহাকাশে পাঠানোর পর চলতি বছরের শেষে চন্দ্রযান ৩ অভিযান করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বেশ খানিকটা পিছিয়ে যায়। তবে আগামী বছরের শুরুর দিকে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। বলা হয়েছে, চন্দ্রযান ৩ আসলে চন্দ্রযান ২-এরই পুনঃ মিশন। আপাতত জানা গিয়েছে চন্দ্রযান ৩ -তে ‘অরবিটার’ থাকবে না তবে এতে একটি ‘ল্যান্ডার’ এবং ‘রোভার’ থাকবে।
গত বছরের ২২ জুলাই চন্দ্রযান ২ মিশন শুরু হয়েছিল। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। সব ঠিক থাকলেও একেবারে অন্তিম মুহূর্তে বলা যায় তীরে এসে তরী ডোবে। তবে ল্যান্ডার বিক্রম ৭ সেপ্টেম্বর চন্দ্র পৃষ্ঠে ‘হার্ড ল্যান্ডিং’ করে। ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। তবে চন্দ্রযান ২ এর অরবিটার এখনও ভাল কাজ করছে ও তথ্য প্রেরণ করছে বলে সূত্রে খবর আর এবার সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের শুরুর দিকে চন্দ্রযান ৩ অভিযান শুরু হতে পারে বলে আশাবাদী ইসরো কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…