অফবিট

লকডাউনের মধ্য বাড়ির উঠোনে ক্রিকেট খেলছেন বৃদ্ধ-বৃদ্ধা, ভাইরাল সেই ভিডিও

গোটা বিশ্ব মহামারীজনিত কারণে স্থবির হয়ে পড়েছে কারণ লোকেরা ঘরে বসে জীবনের প্রতি হুমকি দেওয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। বিশ্বের অধিকাংশ দেশ পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না চলে যায় সেজন্য লকডাউন ঘোষণা করেছে। মানবসমাজের পাশাপাশি, ক্রীড়া পরিস্থিতিও মহামারী দ্বারা ব্যাহত হয়েছে। বেশকিছু মেগা টুর্নামেন্ট এবং সিরিজ হয় বাতিল বা স্থগিত করা হয়েছে।

খেলাধুলার কোনও সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না তাই অনেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় বা পরিবারের সাথে লকডাউন উপভোগ করছেন। বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের ভিডিও ক্লিপগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে তাদের বাড়ির ভেতরে কাজ করতে বা বিভিন্ন সাংসারিক কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

তারকাদের পাশাপাশি সাধারণ মানুষও বাড়ির মধ্যে অলস জীবনযাপন কাটাচ্ছেন। বাড়ির ভেতর বসে থাকতে থাকতে মানুষজন অত্যন্ত বিরক্তিকর ও ক্লান্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে এমন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলিতে সাধারণ মানুষের নতুনত্ব ফুটে উঠেছে। সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বাড়ির উঠোনে ক্রিকেট খেলতে ব্যস্ত।

কখনো বৃদ্ধাকে বল করতে দেখা যাচ্ছে এবং বৃদ্ধ ব্যাট করছেন এবং পরমুহূর্তেই আবার বিপরীত ছবি। এই ভিডিওটি সম্ভবত দক্ষিণ ভারতের কোন একটি রাজ্যের বলে মনে হচ্ছে। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে তারা ক্রিকেট খেলার মধ্যে বেশ মজা পাচ্ছেন। সকলে বাড়ির মধ্যে থাকার জন্য বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন এবং বেশ কিছু মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। যেগুলিতে মানুষ হাস্যরস উপলব্ধি করতে পারছেন এবং সেগুলিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026