গ্রিন জোনে লকডাউনে বাস চালানোর কথা বলা হলেও তাতে সম্মতি নেই বাস মালিকদের। কারন এতে তাদের আয় না হলেও ব্যয় নির্ধারিত, করোনা সতর্কতায় আগের মত যাত্রী না হওয়ার ফলে বাস চালালে লাভের তুলনায় লোকসান হবে বেশি, কারণ একটি বাসে ২০ জন যাত্রীর বেশি নেওয়া যাবে না তা আগেই জানানো হয়েছে।
তাই বাস চালাতে নারাজ বাস মালিকরা সরকারের থেকে সহযোগিতার আশা রাখছেন, যদি এ ব্যাপারে সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয় লোকসান, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় বাসচালক, কন্ডাক্টরদের জন্য তবেই এমন পরিস্থিতিতে বাস চালাতে পারবেন বাস মালিকরা ।
নবান্নে বুধবার হওয়া সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সব জায়গায় গ্রিন জোন সেখানে নিয়ম মেনে বাস চালানো যাবে। তবে যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ২০ জন যাত্রীর বেশি নেওয়া যাবে না বাসে।
রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় সীমাবদ্ধ বাস পরিষেবা সোমবার থেকে চালু হবে গ্রিন জোনে। যেহেতু যাত্রী সংখ্যা থাকবে ২০জন তাই এত কম যাত্রী নিয়ে বাস চালানো হলে ভাড়া বাড়ানো হবে না একই থাকবে তা নিয়ে এখনো কিছু বলা হয়নি। তবে বাস মালিক দের শঙ্কা এত কম যাত্রী নিয়ে বাস চালালে তাদের লোকসান হবে তাই তাদের এ ব্যাপারে আপত্তি আছে, তবে সরকারের সাহায্য পেলে তারা নির্দিষ্ট নিয়ম মেনে চালু করবে বাস পরিষেবা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…