অফবিট

মানবিকতার নজির, এক শিয়ালকে বাঁচাতে কুয়োতে ঝাঁপ বালকের

শ্রেয়া চ্যাটার্জি – ‘মানুষ’ কথাটি তৈরি হয়েছে ‘মান’ আর ‘হুঁশ’ এই দুটি শব্দ দিয়ে অর্থাৎ যার ‘মান’ আছে এবং যার ‘হুঁশ’ আছে, এই দুই মিলে মানুষ হয়। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বালক প্রায় তিন, চার তলার সমান একটি কুয়োর মধ্য থেকে একটি শিয়ালকে তুলে নিয়ে আসছে। শিয়াল স্বভাবতই খুব ভয়ঙ্কর প্রাণী। কিন্তু কুয়োতে পড়ে গিয়ে সেও পড়েছে মহাবিপাকে। তাকে উদ্ধার করতে নেমেছে ন বছরের এক ইয়েমেন বালক। তা দেখে মনে হয় শেয়ালটির ধরে প্রাণ এসেছে।

কিন্তু বালকটি কোনরকম দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই দিব্যি তরতর করে কতটা নেমে গিয়ে শেয়াল টাকে তুলে আনছে। শিয়ালটির প্রতি অতিরিক্ত ভালোবাসা ছাড়া এমন কাজটি করা বোধহয় সম্ভব নয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি বন্যপ্রাণীকে কে বাঁচাবে? সত্যি ছেলেটির এমন সাহসিকতা, তবে সাহসিকতা বললে ভুল হয়, দুঃসাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। শেয়ালটি তার পোষা কিনা তা হয়তো কারো জানা নেই, পোষা হোক বা না হোক ছেলেটি মানবিকতার যে পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

বর্তমানে মানুষের মধ্যে থেকেই মানবিকতাটাই কোথায় হারিয়ে যাচ্ছে। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস এর দাপটে আতঙ্কিত হয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে এই করোনা ভাইরাস এর জন্য পথের কুকুর, বিড়াল কেও অনেকে নিজেরাতো খেতে দিচ্ছেওনা অন্যদিকে অন্য কেউ খেতে দিলেও তারা আপত্তি জানাচ্ছেন। এছাড়াও অনেকেই পথের কুকুরের উপরে পেট্রোল ঢেলে দিচ্ছেন কিংবা তাদের বিষ খাইয়ে মেরে ফেলছেন, এমন অনেক অমানবিক ছবি চোখের সামনে ভেসে ওঠে। মানবিকতার শিক্ষা এই ছোট্ট শিশুই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026