বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম ইউনিটে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করল ফেসবুক ইনক। যা এখনও পর্যন্ত জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বৃহত্তম সংখ্যালঘু শেয়ার হোল্ডার হিসাবে চিহ্নিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তম সংস্থা জানিয়েছে যে, ছোট ব্যবসার সাথে সংযোগ স্থাপনে নিজেদের সক্ষম করে তুলতে রিলায়েন্সের ই-কমার্স উদ্যোগ জিওমার্টের সাথে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে যুক্ত করার দিকে মনোনিবেশ করবে তারা। ফেসবুকের বিনিয়োগ পুরোপুরি লিকুইড ভিত্তিতে জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ ইক্যুইটি শেয়ারে হস্তান্তর করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে জিও।
এই চুক্তিটি এমন সময় সফল হয়েছে যখন গুগল পে এবং পেইটিএম-এর মত ডিজিটাল পেমেন্ট সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করার অনুমোদন পেয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। ভারতে হোয়াটসঅ্যাপের ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। ভারত তাদের বৃহত্তম বাজার। দেশের মোট স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে প্রায় ৮০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে তারা।
বিলিয়নেয়ার মুকেশ আম্বানির নিয়ন্ত্রিত দ্রুত বর্ধনশীল টেলিকম ক্যারিয়ার রিলায়েন্স জিও ২০১৬ সালের শেষদিকে পথ চলা শুরু করে। গত মাসে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল যে, সোশ্যাল মিডিয়ার বৃহত্তম সংস্থা ফেসবুক জিও-র ১০ শতাংশ শেয়ার নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ব ব্যাপী ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এই আলোচনা বন্ধ হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…