নিউজ

করোনা আবহের মধ্যেও চুমু দিয়ে দোকান খোলার সেলিব্রেশন, বিতর্কের ঝড় চীনে

চীন : করোনা ভাইরাসের হাত থেকে এখনও সম্পূর্ণ রূপে মুক্তি পায়নি চিন। প্রথম দফায় করোনা মুক্তির কথা ঘোষণা করলেও চিনের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুনরায় কোভিড -১৯ রোগের প্রকোপ দেখা দিয়েছে চিনে। এমনকি ঘটেছে মৃত্যুর ঘটনাও। এই আবহের মধ্যেও চিনের এক দোকানদারের দোকান খোলার জন্য অভিনব সেলিব্রেশন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

চিনের সুঝাউ প্রদেশে একটি আসবাবের দোকান খুলতে অভিনব পন্থা নিলেন দোকানের মালিক। দোকান খোলার সেলিব্রেশন হিসেবে প্রেমের জোয়ারে ভাসলেন অসংখ্য মানুষ। চুমুর জোয়ারে ভেসে গেলেন অসংখ্য যুগল। সারি দিয়ে দাঁড়ানো মহিলাদের চুমু দিয়ে আদর করলেন পুরুষরা। এই সময় সকলের পরনে ছিল নীল বয়েলার্স স্যুট। এই ঘটনার ছবি সামনে আসতেই বিতর্কের সূত্রপাত। করোনার মতো ভয়ঙ্কর সংক্রামক ভাইরাসের আবহে এমন একটা মারাত্মক ঝুঁকি কেন নিলেন দোকানের মালিক, তা বুঝে উঠতে পারছেন না চিকিৎসকরা।

যদিও দোকানের মালিক দাবি করেছেন, সমস্ত সাবধানতা অবলম্বন করেই আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। মেনে চলা হয়েছিল স্বাস্থ্য বিধিও। সমস্ত রকম ব্যবস্থা নিয়েই এই আয়োজন বলেও জানিয়েছেন তিনি। দোকানদার আরও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাস থেকেই করোনা বিধ্বস্ত দেশ। তাই সাধারণ মানুষের মনোবল বাড়াতেই এমন অভিনব কায়দায় দোকান খোলার সেলিব্রেশন করেছেন তিনি। সুরক্ষার কারণে মহিলা ও পুরুষের মাঝখানে কাঁচ রাখা হয়েছিল বলেও জানান তিনি। সুক্ষ্ম সেই কাঁচ ভালোভাবে স্যানিটাইজও করা হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026