নিউজ

দামোদর থেকে উদ্ধার দুই ছাত্রের মৃতদেহ, নিখোঁজ এক, তদন্তে পুলিশ

বাঁকুড়া: একেই বলে অকাল পরিণতি। তিন বন্ধু টিউশনে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু বাড়ি ফেরা আর হল না। দামোদর নদ থেকে উদ্ধার হযেছে দুজনের মৃতদেহ। একজনের খোঁজ এখনও চলছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়ায়।

মৃত দুজনের নাম অভিষেক মিশ্র এবং অভিষেক মাহাতো। আর যে ছাত্র নিখোঁজ হয়েছে, তার নাম রোশন সিং। তিনজনের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তিনজনের বয়স ১৭ বছর। তিনজনেই খুব ভাল বন্ধু ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তিনজনই পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা। সেখানেই জ্ঞানভারতী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল ওই তিনজন।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার টিউশনে যাবার নামে তিন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়ি ফিরতে দেরী হচ্ছে দেখে ফোনে কথা হয় পরিবারের সঙ্গে। কিন্তু তারপর আর তাদের খোঁজ পাওয়া যায় না। রাণীগঞ্জ থেকে দামোদর পর্যন্ত দূরত্ব প্রায় চার কিলোমিটার। সেখানে একটি মন্দিরের সামনে তিন বন্ধুর স্কুটি পাওয়া যায়। তার থেকে কিছুটা দূরে পাওয়া যায় ওদের পড়ার ব্যাগ এবং দামোদর নদের কাছে তিনজনের জামাকাপড় পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দামোদর নদের সামনে জামাকাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। তড়িঘড়ি ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হয় এবং তাতেই মৃত দুজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও খোঁজ চলছে রোশনের। কী থেকে কেন এমন ঘটনা ঘটেছে, তা সকলের কাছেই অজানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় তিনজনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026