খেলা

সাকিবকে নিরাপত্তা দিতে গানম্যান নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ঢাকা: নির্বাসন উঠে গিয়েছে। কিন্তু তাও চিন্তার ভাঁজ এখনও রয়ে গিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কপালে। কারণ, সম্প্রতি দীপাবলি উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। আর তারপর থেকেই তাঁকে কুপিয়ে খুন করার হুমকি দিয়েছেন মহসিন তালুকদার নামে বাংলাদেশের সিলেটের এক ব্যক্তি। তাই সাকিবকে নিরাপত্তা দিতে গানম্যান নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ, বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে সাকিবকে নিরাপত্তা দিতে দেখা যায়। যদিও গতকাল, মঙ্গলবার সুনামগঞ্জ থেকে হুমকি দেওয়া ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। কিন্তু তারপরেও এতটুকু অসতর্ক হতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের অলরাউন্ডারকে কড়া নিরাপত্তায় রেখেছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। এমন কোনও বিষয় একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমরা এই ঘটনা জানার পরই যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি এবং সাকিবকে নিরাপত্তা দিয়েছি।’ তবে এ প্রসঙ্গে সরাসরি এখনও পর্যন্ত সাকিব আল হাসানের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026